Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সৎ মায়ের প্ররোচনায় প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ বাবার বিরুদ্ধে তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মানিকগঞ্জে ভুট্রাগাছ সাইলেস করাকে কেন্দ্র  করে মারামারি অহত এক রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানাজা সম্পন্ন শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর পরীক্ষা দুই দিন পেছালে কী হতো শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ ষড়যন্ত্রকারীরা ব্যর্থ, জনগণের ভোটে জিতেই পবিত্র সংসদে এসেছি: সরোয়ার আলমগীর ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ রথযাত্রা ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি: বান্দরবানে সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এমপি সাচিং প্রু জেরী

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

এন এস. ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মোছাঃ মালেকা বেগম (৪১) ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ির রান্নাঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মালেকা বেগমকে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  নাইক্ষ্যংছড়িতে ৬ শ্রমিক অপহরণের মূল হোতা মিজানুর গ্রেফতার

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষেই এই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

আরও পড়ুনঃ  নাগেশ্বরীতে জাতীয় ডেঙ্গু নির্দেশিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

সৎ মায়ের প্ররোচনায় প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ বাবার বিরুদ্ধে

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেটের সময়: ০৯:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এন এস. ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মোছাঃ মালেকা বেগম (৪১) ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ির রান্নাঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মালেকা বেগমকে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ফেরার পথেই শেষ যাত্রা, সড়ক দুর্ঘটনায় নিহত নজিপুরের সাগর ঘোষ

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষেই এই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা ভোটার কাণ্ড: আলীকদমে ইউপি চেয়ারম্যান ও ৩ মেম্বার সাময়িক বরখাস্ত