Dhaka ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ধামইরহাটে বাবা মায়ের উপর অভিমান করে গ্যাস বরি খেয়ে মেয়ের আত্মহত্যার অভিযোগ ভিডিও ভাইরাল হওয়ার পর মির্জাপুরে ইভটিজিংয়ের অভিযুক্ত কিশোর আটক পত্নীতলা ১৪ বিজিবির চৌকস অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার রাজধানীর কদমতলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টাঙ্গাইলের কৃষক লীগ নেতা বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আটক প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ঢাকার ডিসি ফরিদা খানম মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে হামলা, বিচারে চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজের আশেপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুর থেকে এই সংঘর্ষগুলো শুরু হয়। দফায় দফায় হওয়া এই সংঘর্ষে জড়ায় মূলত ছাত্রদল ও ছাত্রশিবির। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ববিদ্যালয়ে ৫ই আগস্ট উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যাতে যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তার উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। এই প্ল্যাকার্ডে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এই কারণেই ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রতিনিধিরা। এ ছাড়া হামলার ঘটনায় জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, আইনবিষয়ক সম্পাদক ফারুক এবং সদস্য আব্দুল্লাহ আল ফারুক আহত হয়েছেন। এছাড়া জবি শাখা ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌসে শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার সভাপতি ইভান তাহসিভ, কয়েকজন শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ৯ জেলায় বন্যার আভাস

সংঘর্ষের একপর্যায়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ এবং জবি শাখা ছাত্রশিবিরের সভাপতিকে মারধর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তাদের রক্তাক্ত অবস্থায় হেঁটে যেতে দেখা যায়। এই সংঘর্ষ চালাকালেই পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্রশিবির। দুপুর আড়াইটার দিকে ন্যাশনাল মেডিকেলের সামনে পুরান ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানের (জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সরকারি সোহরাওয়ার্দী কলেজ) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এদিকে, বেলা ৪টার পর পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায়ও সংঘর্ষে জড়িয়েছে শিবির-ছাত্রদল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই থেমে থেমে চলছিল। ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ- তারা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহতদের উপরও হামলা চালিয়েছেন। হাসপাতালের ভেতরে বর্তমানে আহতরা রয়েছেন বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন। এদিকে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবির। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এতে ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকসহ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে দুপুর দেড়টায় ক্যাম্পাসে মিছিল করে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহম্মদ মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২ তে শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অফিস সম্পাদক আব্দুল মালেক ভাইয়ের নেতৃত্বে ৫/৬ গ্যালরি ডেকেরেশনের কাজ করছিলেন। এমন সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন ছাত্রদলের নেতাকর্মীরা এসে মালেক ভাইসহ অন্যান্যদের মারধর করে।

আরও পড়ুনঃ  বিএনপির বর্তমান অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো: সারজিস আলম
Tag :
জনপ্রিয় পোস্ট

ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ

ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আপডেটের সময়: ০৭:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজের আশেপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুর থেকে এই সংঘর্ষগুলো শুরু হয়। দফায় দফায় হওয়া এই সংঘর্ষে জড়ায় মূলত ছাত্রদল ও ছাত্রশিবির। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ববিদ্যালয়ে ৫ই আগস্ট উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যাতে যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তার উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। এই প্ল্যাকার্ডে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এই কারণেই ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রতিনিধিরা। এ ছাড়া হামলার ঘটনায় জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, আইনবিষয়ক সম্পাদক ফারুক এবং সদস্য আব্দুল্লাহ আল ফারুক আহত হয়েছেন। এছাড়া জবি শাখা ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌসে শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার সভাপতি ইভান তাহসিভ, কয়েকজন শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  এনআইডি সংশোধন ইসির দরজায় ঘুরছে বছরে ১০ লাখ মানুষ

সংঘর্ষের একপর্যায়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ এবং জবি শাখা ছাত্রশিবিরের সভাপতিকে মারধর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তাদের রক্তাক্ত অবস্থায় হেঁটে যেতে দেখা যায়। এই সংঘর্ষ চালাকালেই পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্রশিবির। দুপুর আড়াইটার দিকে ন্যাশনাল মেডিকেলের সামনে পুরান ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানের (জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সরকারি সোহরাওয়ার্দী কলেজ) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এদিকে, বেলা ৪টার পর পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায়ও সংঘর্ষে জড়িয়েছে শিবির-ছাত্রদল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই থেমে থেমে চলছিল। ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ- তারা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহতদের উপরও হামলা চালিয়েছেন। হাসপাতালের ভেতরে বর্তমানে আহতরা রয়েছেন বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন। এদিকে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবির। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এতে ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকসহ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে দুপুর দেড়টায় ক্যাম্পাসে মিছিল করে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহম্মদ মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২ তে শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অফিস সম্পাদক আব্দুল মালেক ভাইয়ের নেতৃত্বে ৫/৬ গ্যালরি ডেকেরেশনের কাজ করছিলেন। এমন সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন ছাত্রদলের নেতাকর্মীরা এসে মালেক ভাইসহ অন্যান্যদের মারধর করে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ