Dhaka ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি রুমা উপজেলায় ত্রিপুরা কল্যাণ সংসদের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার অর্পণ ও শপথ গ্রহণ জুলাই সনদ ইস্যুতে আমরা দুই মেরুতে রয়েছি: ডা. শফিকুর বিশ্বমানের উচ্চশিক্ষা আমাদের ভবিষ্যতের অঙ্গীকার: শামা ওবায়েদ গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার মধ্যরাতে জুলাই নিয়ে নাহিদ ইসলামের আবেগঘন বার্তা

ঠাকুরগাঁও-১ আসন: রাজনৈতিক ভবিষ্যৎ ও উত্তরসূরি নিয়ে জল্পনা-কল্পনা

স্টাফ রিপোর্টার,​ঠাকুরগাঁও :
জাতীয় রাজনীতির পালাবদলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুঞ্জনের প্রেক্ষাপটে উত্তরের ভিভিআইপি আসন হিসেবে পরিচিত ঠাকুরগাঁও-১ এর ভবিষ্যৎ নেতৃত্ব ও উত্তরসূরি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। সাধারণ নেতাকর্মী ও ভোটারদের মুখে এখন ঘুরেফিরে আসছে তাঁর বড় মেয়ে, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও সমাজকর্মী ড. শামারুহ মির্জার নাম।
​সর্বশেষ জাতীয় নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে বিজয়ী হন। সে সময় তাঁর প্রচারাভিযানে ড. শামারুহ মির্জার সরব উপস্থিতি ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট চাওয়ার বিষয়টি স্থানীয় রাজনীতিতে দারুণ ইতিবাচক ছাপ ফেলেছিল। দীর্ঘদিন অস্ট্রেলিয়া প্রবাসী ও গবেষণার সঙ্গে যুক্ত থাকলেও পেশাজীবী ও মার্জিত নারী হিসেবে তাঁর ইমেজ ভোটারদের মাঝে বিশেষ আস্থার জায়গা তৈরি করেছে।
​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুল জাতীয় পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব গ্রহণ করলে মির্জা পরিবারের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে ড. শামারুহ মির্জা হতে পারেন এক নতুন সংযোজন।

আরও পড়ুনঃ  মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে হামলা, বিচারে চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০

ঠাকুরগাঁও-১ আসন: রাজনৈতিক ভবিষ্যৎ ও উত্তরসূরি নিয়ে জল্পনা-কল্পনা

আপডেটের সময়: ০৪:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টার,​ঠাকুরগাঁও :
জাতীয় রাজনীতির পালাবদলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুঞ্জনের প্রেক্ষাপটে উত্তরের ভিভিআইপি আসন হিসেবে পরিচিত ঠাকুরগাঁও-১ এর ভবিষ্যৎ নেতৃত্ব ও উত্তরসূরি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। সাধারণ নেতাকর্মী ও ভোটারদের মুখে এখন ঘুরেফিরে আসছে তাঁর বড় মেয়ে, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও সমাজকর্মী ড. শামারুহ মির্জার নাম।
​সর্বশেষ জাতীয় নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে বিজয়ী হন। সে সময় তাঁর প্রচারাভিযানে ড. শামারুহ মির্জার সরব উপস্থিতি ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট চাওয়ার বিষয়টি স্থানীয় রাজনীতিতে দারুণ ইতিবাচক ছাপ ফেলেছিল। দীর্ঘদিন অস্ট্রেলিয়া প্রবাসী ও গবেষণার সঙ্গে যুক্ত থাকলেও পেশাজীবী ও মার্জিত নারী হিসেবে তাঁর ইমেজ ভোটারদের মাঝে বিশেষ আস্থার জায়গা তৈরি করেছে।
​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুল জাতীয় পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব গ্রহণ করলে মির্জা পরিবারের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে ড. শামারুহ মির্জা হতে পারেন এক নতুন সংযোজন।

আরও পড়ুনঃ  দিনাজপুরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মরণে আলোচনা সভা