Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: ডা. শফিকুর রহমান যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত।। লালপুরে অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কাটার অভিযোগে ৩ জন আটক বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​ ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ​ মাদারগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন নাবিল হোসেন তামিম কেরানীগঞ্জে সিএনজি তল্লাশি করে ১৬টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২ শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের

টানা তিন দিনের বৃষ্টিতে পেঁয়াজসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

মোঃ শওকত আলী,নগরকান্দা উপজেলা প্রতিনিধি: টানা তিন দিনের বৃষ্টিতে পেঁয়াজসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক
টানা তিন দিনের অসময়ের বৃষ্টিতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সদ্য রোপণ করা হালি পেঁয়াজ, শাকসবজি, ধান ও মরিচের ক্ষেতে পানি জমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। ২১ নভেম্বর, ২০২৬  জানা গেছে, টানা বর্ষণের ফলে জেলার বিভিন্ন নিচু এলাকা ও চরাঞ্চলের কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সদ্য রোপণ করা হালি পেঁয়াজের চারা পানির নিচে তলিয়ে পচে যাওয়ার উপক্রম হয়েছে। একই সঙ্গে জমে থাকা পানির কারণে শাকসবজি, ধান ও মরিচ ক্ষেতেরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

 

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে পেঁয়াজের বীজ, চারা, সার, কীটনাশক এবং শ্রমিকের মজুরিসহ বিভিন্ন খাতে ইতোমধ্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন তাঁরা। কিন্তু অসময়ের এই বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় পুরো বিনিয়োগই এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।কৃষকদের আশঙ্কা, জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে পেঁয়াজের চারাসহ অন্যান্য ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে একদিকে যেমন কৃষকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, অন্যদিকে বাজারেও কৃষিপণ্যের সরবরাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাশাপাশি এই ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা

Tag :
জনপ্রিয় পোস্ট

ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই

টানা তিন দিনের বৃষ্টিতে পেঁয়াজসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

আপডেটের সময়: ০৫:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মোঃ শওকত আলী,নগরকান্দা উপজেলা প্রতিনিধি: টানা তিন দিনের বৃষ্টিতে পেঁয়াজসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক
টানা তিন দিনের অসময়ের বৃষ্টিতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সদ্য রোপণ করা হালি পেঁয়াজ, শাকসবজি, ধান ও মরিচের ক্ষেতে পানি জমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। ২১ নভেম্বর, ২০২৬  জানা গেছে, টানা বর্ষণের ফলে জেলার বিভিন্ন নিচু এলাকা ও চরাঞ্চলের কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সদ্য রোপণ করা হালি পেঁয়াজের চারা পানির নিচে তলিয়ে পচে যাওয়ার উপক্রম হয়েছে। একই সঙ্গে জমে থাকা পানির কারণে শাকসবজি, ধান ও মরিচ ক্ষেতেরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আহত

 

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে পেঁয়াজের বীজ, চারা, সার, কীটনাশক এবং শ্রমিকের মজুরিসহ বিভিন্ন খাতে ইতোমধ্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন তাঁরা। কিন্তু অসময়ের এই বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় পুরো বিনিয়োগই এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।কৃষকদের আশঙ্কা, জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে পেঁয়াজের চারাসহ অন্যান্য ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে একদিকে যেমন কৃষকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, অন্যদিকে বাজারেও কৃষিপণ্যের সরবরাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাশাপাশি এই ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা

আরও পড়ুনঃ  শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ