Dhaka ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক নবাবগঞ্জ-ঘোড়াঘাটবাসীর উদ্দেশ্যে আবেগঘন বিদায়ী বার্তা স্বাস্থ্য কর্মকর্তার জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাউনিয়ায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ বামেরছড়া-ডানেরছড়ায় নতুন নেতৃত্ব বাছাই কাল, ভোটযুদ্ধে ১৪ প্রার্থী জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ‘জেলা প্রশাসক’ ফরিদা খানম ভোলায় ২ লাখ ৯৩ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আড়ানগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪০ সময় দেখুন

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন)সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় ক্ষেতলালের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এ সহায়তা কৃষকদের অধিক ফলন অর্জন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  পাঠদক্ষতার জাতীয় সংকট: রিডিং বিপর্যয় থেকে উত্তরণের সময় এখনই

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এ কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও প্রয়োজনীয় সার সহায়তা পাচ্ছেন। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষকরা ভবিষ্যতেও এমন কৃষি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  শিশু সানজিদা হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য তরুণ আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক

জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপডেটের সময়: ০৯:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন)সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় ক্ষেতলালের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এ সহায়তা কৃষকদের অধিক ফলন অর্জন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  শিশু সানজিদা হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য তরুণ আটক

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এ কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও প্রয়োজনীয় সার সহায়তা পাচ্ছেন। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষকরা ভবিষ্যতেও এমন কৃষি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  হিলিতে পৃথক মাদক অভিযানে ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ