Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ

আবু ওবায়দুল হক (খাজা) চিলমারী ( কুড়িগ্রাম) নিজ বাড়ি থেকে শুক্রবার সকালে নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর ২ বছর বয়সী এক শিশুর ক্ষতবিক্ষত নিথর মরাদেহ,বাড়ির পাশেই খুজে পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। । লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা সাহাপাড়া এলাকায়। নিহত শিশুটি ওই এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র কন্যা সন্তান বলে জানা গেছে। গ্রামবাসীরা জানান,সকাল ৯টার পরপরই তাকে খুজে না পাওয়ার কথাটি আমরা শুনি। তারপর সকলেই বিভিন্ন ভাবে আত্মীয়, স্বজনর, বন্ধুবান্ধদেরকেও খোজ খবর নেওয়ার জন্য অনুরোধ করি। এমনকি বিভিন্ন এলাকায় তারা এই হারিয়ে যাওয়া শিশুটির সন্ধান নিতেও ব্যর্থ হন। অবশেষে রাত ১০টার দিকে নিখোঁজ হওয়া শিশু আয়শা সিদ্দিকার মরাদেহ তারই বাড়ীর পার্শ্বের ফাকা স্থানে বাঁশের কঞ্চির উপর পড়ে থাকা অবস্থায় গ্রামবাসীরা দেখতে পায়। স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়,শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে মাচাবান্ধা সাহাপাড়া এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের ২বছর বয়সী মেয়ে আয়শা সিদ্দিকা(আশুরা) নিখোঁজ হয়। নিখোঁজের পর পরই এলাকায় ব্যাপক অনুসন্ধানের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। তাতেও শিশুটির সন্ধান না পেলে এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। দীর্ঘ সময় খোঁজখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে বাড়ীর পাশের একটি ফাকা জায়গায় বাঁশের কঞ্চির উপরে পড়ে থাকা শিশু আয়শার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। আশুরা’র নিথর দেহ পড়ে থাকার খবর চিলমারী মডেল থানায় জানানো হলে পুলিশ এসে শিশু আশুরা’র মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন। নিস্পাপ শিশুটির একটি চোখসহ শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন দেখা গেছে বলে এলাকাবাসী জানায়।

আরও পড়ুনঃ  সুন্দরবন সংরক্ষণে যুব সমাজকে ভূমিকা পালন করার আহবান 

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন বলেন,আয়শা সিদ্দিকা আশুরা নামে ২বছর বয়সের একটি শিশু শুক্রবার সকাল ১০টায় নিখোজ হয়। ওই দিন রাত ১০টার দিকে বাড়ীর পার্শ্বের একটি ফাকা জায়গায় বাঁশের কঞ্চির উপরে শিশুটির মরদেহ পাওয়া গেছে। তার একটি চোখসহ শরীরে কিছু ক্ষতচিহ্ন পরিলক্ষিত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরাদেহ ময়না তদন্তের জন্য প্রেরন এবং মামলার প্রস্তুতি চলছিল। এই নৃশংস হত্যকান্ডের সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  বর্ষবরণ উপলক্ষে নোয়াপাড়া রানার্স ইউনিটি সংগঠনের ফুটবল টুর্নামেন্ট।

আবুওবায়দুল হক খাজা
চিলমারী, কুড়িগ্রাম।
তাং ১৮/০৪/২০২৬
০১৭৬৭৫০৮০৬৮

Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ

আপডেটের সময়: ১০:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আবু ওবায়দুল হক (খাজা) চিলমারী ( কুড়িগ্রাম) নিজ বাড়ি থেকে শুক্রবার সকালে নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর ২ বছর বয়সী এক শিশুর ক্ষতবিক্ষত নিথর মরাদেহ,বাড়ির পাশেই খুজে পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। । লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা সাহাপাড়া এলাকায়। নিহত শিশুটি ওই এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র কন্যা সন্তান বলে জানা গেছে। গ্রামবাসীরা জানান,সকাল ৯টার পরপরই তাকে খুজে না পাওয়ার কথাটি আমরা শুনি। তারপর সকলেই বিভিন্ন ভাবে আত্মীয়, স্বজনর, বন্ধুবান্ধদেরকেও খোজ খবর নেওয়ার জন্য অনুরোধ করি। এমনকি বিভিন্ন এলাকায় তারা এই হারিয়ে যাওয়া শিশুটির সন্ধান নিতেও ব্যর্থ হন। অবশেষে রাত ১০টার দিকে নিখোঁজ হওয়া শিশু আয়শা সিদ্দিকার মরাদেহ তারই বাড়ীর পার্শ্বের ফাকা স্থানে বাঁশের কঞ্চির উপর পড়ে থাকা অবস্থায় গ্রামবাসীরা দেখতে পায়। স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়,শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে মাচাবান্ধা সাহাপাড়া এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের ২বছর বয়সী মেয়ে আয়শা সিদ্দিকা(আশুরা) নিখোঁজ হয়। নিখোঁজের পর পরই এলাকায় ব্যাপক অনুসন্ধানের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। তাতেও শিশুটির সন্ধান না পেলে এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। দীর্ঘ সময় খোঁজখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে বাড়ীর পাশের একটি ফাকা জায়গায় বাঁশের কঞ্চির উপরে পড়ে থাকা শিশু আয়শার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। আশুরা’র নিথর দেহ পড়ে থাকার খবর চিলমারী মডেল থানায় জানানো হলে পুলিশ এসে শিশু আশুরা’র মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন। নিস্পাপ শিশুটির একটি চোখসহ শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন দেখা গেছে বলে এলাকাবাসী জানায়।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব'র পহেলা বৈশাখ উদযাপন

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন বলেন,আয়শা সিদ্দিকা আশুরা নামে ২বছর বয়সের একটি শিশু শুক্রবার সকাল ১০টায় নিখোজ হয়। ওই দিন রাত ১০টার দিকে বাড়ীর পার্শ্বের একটি ফাকা জায়গায় বাঁশের কঞ্চির উপরে শিশুটির মরদেহ পাওয়া গেছে। তার একটি চোখসহ শরীরে কিছু ক্ষতচিহ্ন পরিলক্ষিত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরাদেহ ময়না তদন্তের জন্য প্রেরন এবং মামলার প্রস্তুতি চলছিল। এই নৃশংস হত্যকান্ডের সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবুওবায়দুল হক খাজা
চিলমারী, কুড়িগ্রাম।
তাং ১৮/০৪/২০২৬
০১৭৬৭৫০৮০৬৮