Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক নবাবগঞ্জ-ঘোড়াঘাটবাসীর উদ্দেশ্যে আবেগঘন বিদায়ী বার্তা স্বাস্থ্য কর্মকর্তার জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাউনিয়ায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ বামেরছড়া-ডানেরছড়ায় নতুন নেতৃত্ব বাছাই কাল, ভোটযুদ্ধে ১৪ প্রার্থী জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ‘জেলা প্রশাসক’ ফরিদা খানম ভোলায় ২ লাখ ৯৩ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আড়ানগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার

চিলমারীতে ডেল্টা প্ল্যান ২১০০’-এর কর্মপরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো প্রণয়ন বিষয়ক কর্মশালা অুষ্ঠিত।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৫৬ সময় দেখুন

আবু ওবায়দুল হক খাজা, চিলমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রাম চিলমারীতে কৃষি খাতে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’-এর সাথে সামঞ্জস্য রেখে কর্মপরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো প্রণয়ন বিষয়ক পরামর্শ কর্মশালা (TCP BGD 4MP3) বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬ ইং ) বেলা সাড়ে নয়টা থেকে একটা পর্যন্ত উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় আলোচকবৃন্দরা জানান, দেশে ৬ টি হট স্পটের মধ্যে চিলমারী উপজেলা একটি। উপজেলায় কৃষি উৎপাদন ও সম্প্রসারণের লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন। বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ (BDP 2100) হলো জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রণীত একটি শতবর্ষী ও সমন্বিত দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা । নেদারল্যান্ডসের অভিজ্ঞতার আলোকে তৈরি এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো পানিসম্পদ, ভূমি ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা অর্জন।
প্রধান উদ্দেশ্য টেকসই পানি ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা কৃষিখাতকে সম্প্রসারিত করা।
৬টি প্রধান স্তম্ভ ১. বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ২. নদীভাঙন ও নদী ব্যবস্থাপনা৩. পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা ৪. নগর ও গ্রামে পানি নিরাপত্তা ৫. পানি নিষ্কাশন ও সংরক্ষণ ৬. পরিবেশ সংরক্ষণ ও জলাভূমি ।
৬টি হটস্পট (দুর্যোগপ্রবণ অঞ্চল): দেশের ভৌগোলিক ও প্রাকৃতিক ঝুঁকির ওপর ভিত্তি করে সম্পূর্ণ অঞ্চলকে ৬টি ভাগে ভাগ করা হয়েছে ১. উপকূলীয় অঞ্চল ২. বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল ৩. হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল ৪. পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ৫. নদী ও মোহনা অঞ্চল ৬. নগর অঞ্চল।
দেশে মোট ৬টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা একটি। এসব হটস্পটের কৃষি সম্পদ, ভূমি, নদী ভাঙ্গন , কৃষি সম্প্রসারণ, জলবায়ু ও পরিবেশ, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভূ-প্রতিবেশ, নদীর অভ্যন্তরীণ ব্যবহার, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা, পলি ও ভূমি ব্যবস্থাপনা, কৃষিতে পানির চাহিদা নিরূপণ ও সুপেয় পানি সরবরাহ করা ।
কর্মশালায় উপস্থিতি ব্যক্তিবর্গ নিয়ে ৩টি গ্রুপ করা হয়। প্রতিটি গ্রুপ থেকে কৃষি উৎপাদন ও সম্প্রসারণের লক্ষ্যে,উপজেলার কৃষকদের খাদ্য শষ্য উৎপাদনে কি ধরনের প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা এবং তা থেকে উত্তরণের উপায় বের করতে লিখিত পরামর্শ নেয়া হয়।
গ্রুপ পরামর্শে উঠে আসে ১. চিলমারী উপজেলা তথা চরাঞ্চলে কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্র ২. নদী শাসন ও ভাঙ্গন ৩. মাটির উর্বরতা অনুযায়ী উন্নত মানের বীজ ৪. সার ও ডিজেল সংকট ৫. পরিবহন সংকট, ৬. খাদ্য শষ্য সংরক্ষণ, ৭. আধুনিক কৃষি যন্ত্রপাতি ৮. সবুজ বনাঞ্চল ৯. বাজার বিপণন ব্যবস্থা ১০. কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলা।
পরিকল্পনাটি সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (GED) কর্তৃক প্রস্তুত এবং জাতীয় অর্থনৈতিক পরিষদ (NEC) কর্তৃক ২০১৮ সালে অনুমোদিত হয় ।এই বিশাল কর্মযজ্ঞ তদারকি ও সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘ডেল্টা প্যান ২১০০ বাস্তবায়নে উপজেলার কৃষি উৎপাদন ও সম্প্রসারণসহ ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দারিদ্রতা থেকে মুক্তির সহায়ক ভূমিকা পালন করবে। কর্মশালায় সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর (ফোকাল পয়েন্ট) ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী, আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিসি এক্সপার্ট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ মাজহারুল আমিন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. রেজা অনিক, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সাংবাদিক ও বিএনপি নেতা মোঃ বদরুদ্দোজা বুলু, প্রশাসনিক কৃষি কর্মকর্তা সরোয়ার, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা, গন্যমান্য ব্যক্তিবর্গ, ও সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুনঃ  মোড়েলগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরব জামায়াত-বিএনপি, মাঠে নেই আওয়ামী লীগ
Tag :
জনপ্রিয় পোস্ট

অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক

চিলমারীতে ডেল্টা প্ল্যান ২১০০’-এর কর্মপরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো প্রণয়ন বিষয়ক কর্মশালা অুষ্ঠিত।

আপডেটের সময়: ০৫:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আরও পড়ুনঃ  তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল