Dhaka ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী আন্তঃ স্কুল ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ কর্মসূচি হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের গাজীপুর দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সেবা প্রার্থীদের হয়রানি শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান ঈশ্বরদীতে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম কক্সবাজারে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩ ধামইরহাটে পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

চট্টগ্রামে সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত

 মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডের চিহ্নিত মাদক কারবারি মো. নুরুল ইসলাম প্রকাশ ইরান (৪০) গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাত ১টার দিকে সীতাকুণ্ডের ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাটেরখীল এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে পিটিয়ে হত্যা করে।
জানা গেছে, নিহত ইরান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তাঁর বিরুদ্ধে শামীম ও নাইম নামের দুই যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগও রয়েছে। গত ২০ জুলাই রাতে ইয়াবা হারিয়ে যাওয়ার অজুহাতে নাইম (৩০) নামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতন চালায় ইরানের সন্ত্রাসী বাহিনী। গত শুক্রবার ২৪ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাইম মারা যান।

আরও পড়ুনঃ  ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত

শনিবার নাইমের জানাজা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ জনতা ইরান ও তার সহযোগীদের ওপর চড়াও হন। প্রথমে ইরানকে না পেয়ে তার এক সহযোগীকে গণপিটুনি দেওয়া হয়। পরবর্তীতে একটি ঘরে ইরান আত্মগোপনে আছেন খবর পেয়ে জনতা তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে পিটিয়ে হত্যা করে এবং তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহত ইরানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। তাছাড়া তিনি দুটি পৃথক হত্যা মামলার আসামি ছিলেন। ইতিপূর্বেও তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হলেও আটক করা সম্ভব হয়নি। শনিবার গণপিটুনিতে মারা যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসি আরও জানান, এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় ইরানের এক সহযোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাতে সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ শামীমকে (৪০) শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই চাঞ্চল্যকর হত্যা মামলারও প্রধান আসামি ছিলেন এই ইরান

আরও পড়ুনঃ  শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান
Tag :
জনপ্রিয় পোস্ট

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

চট্টগ্রামে সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত

আপডেটের সময়: ০৩:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

 মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডের চিহ্নিত মাদক কারবারি মো. নুরুল ইসলাম প্রকাশ ইরান (৪০) গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাত ১টার দিকে সীতাকুণ্ডের ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাটেরখীল এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে পিটিয়ে হত্যা করে।
জানা গেছে, নিহত ইরান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তাঁর বিরুদ্ধে শামীম ও নাইম নামের দুই যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগও রয়েছে। গত ২০ জুলাই রাতে ইয়াবা হারিয়ে যাওয়ার অজুহাতে নাইম (৩০) নামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতন চালায় ইরানের সন্ত্রাসী বাহিনী। গত শুক্রবার ২৪ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাইম মারা যান।

আরও পড়ুনঃ  ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত

শনিবার নাইমের জানাজা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ জনতা ইরান ও তার সহযোগীদের ওপর চড়াও হন। প্রথমে ইরানকে না পেয়ে তার এক সহযোগীকে গণপিটুনি দেওয়া হয়। পরবর্তীতে একটি ঘরে ইরান আত্মগোপনে আছেন খবর পেয়ে জনতা তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে পিটিয়ে হত্যা করে এবং তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহত ইরানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। তাছাড়া তিনি দুটি পৃথক হত্যা মামলার আসামি ছিলেন। ইতিপূর্বেও তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হলেও আটক করা সম্ভব হয়নি। শনিবার গণপিটুনিতে মারা যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ