Dhaka ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বৈরাচার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী বজ্রপাতের ঝুঁকি কমাতে শরণখোলায় ২৫ হাজার তালবীজ রোপণ প্রকল্প ২০২৬ এর শুভ উদ্ধোধন। খুলনায় ভয়ংকর কিশোর গ্যাং একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প কুমিল্লায় বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার লালপুরে কাগজে তিন, কর্মরত দুই টেকনোলজিস্ট দুপুরের পর বন্ধ ল্যাবের নমুনা সংগ্রহ সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ পরিবেশের ভারসাম্য রক্ষায় নবাবগঞ্জে ৩০০ তাল বীজ রোপণ ফরিদপুরে আসন্ন স্থানীয় নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৭৬ লাখ টাকার সহায়তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এ সহায়তা প্রদান করে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকার চেক দেওয়া হয়। এছাড়া গুরুতর আহত দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা করে আরও ৬ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সল হাসান, মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পাশে সরকারের আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বৈরাচার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৭৬ লাখ টাকার সহায়তা

আপডেটের সময়: ০৩:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এ সহায়তা প্রদান করে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকার চেক দেওয়া হয়। এছাড়া গুরুতর আহত দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা করে আরও ৬ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সল হাসান, মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পাশে সরকারের আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দর এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল