Dhaka ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ধুনটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষা ও গবেষণায় বর্তমান অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার তারেক রহমানকে ট্রাম্পের চিঠি,সাক্ষাতের অপেক্ষায় আছি

গরু চুরি সিএনজিতে আগুনের পর এবার বৈদ্যুতিক তার আতঙ্কে ঘাগটিয়াবাসী

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় একের পর এক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে বিএনপি নেতা ও লন্ডনপ্রবাসী শরিফুজ্জামান চৌধুরী তপনের বসতবাড়ি এবং স্থানীয় একটি মসজিদের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। (৩০ আগস্ট) স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির বৈদ্যুতিক সংযোগের তারের পাশাপাশি রাস্তার বাতির তারও কেটে নিয়ে যায়। একই রাতে সময়ে মসজিদের পুকুরপাড়ে থাকা বৈদ্যুতিক সংযোগের তারও চুরি করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে। এলাকাবাসীর দাবি, গরু চুরি ও সিএনজি গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর এবার বাড়ি ও মসজিদের বৈদ্যুতিক তার চুরি সব মিলিয়ে নিরাপত্তা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ১০ দোকান

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা সুযোগ নিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। ফলে দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় রাতের টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা। একটি বাড়ি ও মসজিদের তার চুরির ঘটনাকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে ঘাগটিয়ায় রাতের নিরাপত্তা কোথায়? এলাকাবাসী প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারের মাতামুহুরীতে চাঞ্চল্যকর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ ও ডাকাতির মূলহোতা জিসান গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার

গরু চুরি সিএনজিতে আগুনের পর এবার বৈদ্যুতিক তার আতঙ্কে ঘাগটিয়াবাসী

আপডেটের সময়: ০৩:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় একের পর এক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে বিএনপি নেতা ও লন্ডনপ্রবাসী শরিফুজ্জামান চৌধুরী তপনের বসতবাড়ি এবং স্থানীয় একটি মসজিদের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। (৩০ আগস্ট) স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির বৈদ্যুতিক সংযোগের তারের পাশাপাশি রাস্তার বাতির তারও কেটে নিয়ে যায়। একই রাতে সময়ে মসজিদের পুকুরপাড়ে থাকা বৈদ্যুতিক সংযোগের তারও চুরি করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে। এলাকাবাসীর দাবি, গরু চুরি ও সিএনজি গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর এবার বাড়ি ও মসজিদের বৈদ্যুতিক তার চুরি সব মিলিয়ে নিরাপত্তা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা সুযোগ নিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। ফলে দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় রাতের টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা। একটি বাড়ি ও মসজিদের তার চুরির ঘটনাকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে ঘাগটিয়ায় রাতের নিরাপত্তা কোথায়? এলাকাবাসী প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় ৮৯৭ পিস ট্যাপেন্টাডল সহ স্বামী-স্ত্রী আটক, মাদক নির্মূলে পুলিশের কঠোর বার্তা