Dhaka ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার তারেক রহমানকে ট্রাম্পের চিঠি,সাক্ষাতের অপেক্ষায় আছি সীতাকুণ্ডে বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসলাম চৌধুরী – বিএনপি বাংলাদেশী ভাবধারার ধারক বাহক তিস্তায় টাস্কফোর্সের বড় ধাক্কা: ধ্বংস ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন, অসাধু সিন্ডিকেটে আতঙ্ক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লামায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাঙ্গুনিয়ায় গাবতল ব্রিজের নিচে ইট-পাথরের স্তূপ, বাড়ছে ভাঙন আতঙ্ক কাশিমপুরে পারিবারিক কবরস্থানে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত

গরু চুরি সিএনজিতে আগুনের পর এবার বৈদ্যুতিক তার আতঙ্কে ঘাগটিয়াবাসী

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় একের পর এক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে বিএনপি নেতা ও লন্ডনপ্রবাসী শরিফুজ্জামান চৌধুরী তপনের বসতবাড়ি এবং স্থানীয় একটি মসজিদের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। (৩০ আগস্ট) স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির বৈদ্যুতিক সংযোগের তারের পাশাপাশি রাস্তার বাতির তারও কেটে নিয়ে যায়। একই রাতে সময়ে মসজিদের পুকুরপাড়ে থাকা বৈদ্যুতিক সংযোগের তারও চুরি করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে। এলাকাবাসীর দাবি, গরু চুরি ও সিএনজি গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর এবার বাড়ি ও মসজিদের বৈদ্যুতিক তার চুরি সব মিলিয়ে নিরাপত্তা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  পানছড়িতে ন্যাশনাল লাইফের মাসিক উন্নয়ন সভা, চেক বিতরন।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা সুযোগ নিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। ফলে দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় রাতের টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা। একটি বাড়ি ও মসজিদের তার চুরির ঘটনাকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে ঘাগটিয়ায় রাতের নিরাপত্তা কোথায়? এলাকাবাসী প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ আদালতে পাল্টাপাল্টি মামলা
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

গরু চুরি সিএনজিতে আগুনের পর এবার বৈদ্যুতিক তার আতঙ্কে ঘাগটিয়াবাসী

আপডেটের সময়: ০৩:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় একের পর এক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে বিএনপি নেতা ও লন্ডনপ্রবাসী শরিফুজ্জামান চৌধুরী তপনের বসতবাড়ি এবং স্থানীয় একটি মসজিদের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। (৩০ আগস্ট) স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির বৈদ্যুতিক সংযোগের তারের পাশাপাশি রাস্তার বাতির তারও কেটে নিয়ে যায়। একই রাতে সময়ে মসজিদের পুকুরপাড়ে থাকা বৈদ্যুতিক সংযোগের তারও চুরি করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে। এলাকাবাসীর দাবি, গরু চুরি ও সিএনজি গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর এবার বাড়ি ও মসজিদের বৈদ্যুতিক তার চুরি সব মিলিয়ে নিরাপত্তা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ আদালতে পাল্টাপাল্টি মামলা

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা সুযোগ নিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। ফলে দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় রাতের টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা। একটি বাড়ি ও মসজিদের তার চুরির ঘটনাকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে ঘাগটিয়ায় রাতের নিরাপত্তা কোথায়? এলাকাবাসী প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ সিরাজ রব্বানীর আর্থিক সহযোগিতায় হুইলচেয়ার বিতরণ