Dhaka ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নই প্রধান লক্ষ্য নির্বাচনী ওয়াদা পূরণে মাঠে এমপি জসিম উদ্দীন ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বান্দরবান পার্বত্য জেলা আতঙ্কে বুক কাঁপছে যাচ্ছি জীবিকার টানে মেহেন্দিগঞ্জের ২৩ পূজামণ্ডপে সরকারি চালের ডিও ও প্রতিমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ ‎ লালপুরে পাট লুটের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখম নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সামাজিক মাধ্যমে পরিচয়, নতুন স্বপ্ন গড়তে বাড়িছাড়া ৪ ছাত্রী দুর্যোগ সামলেই টিকে আছে বাংলাদেশ

কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ​

স্টাফ রিপোর্টার, আবদুর রহমান মোল্লা: কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চণ্ডীতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে আজ ১৪ অক্টোবর ২০২৬, বুধবার এই মহতী ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
​উৎসবমুখর ও সম্প্রীতিময় পরিবেশে অতিথিবৃন্দ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের হাতে পূজার শুভেচ্ছা উপহার তুলে দেন।
​এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখাই আমাদের অন্যতম লক্ষ্য। দুর্গাপূজার আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে।
​অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালয়া উদযাপিত ও বস্ত্র বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নই প্রধান লক্ষ্য নির্বাচনী ওয়াদা পূরণে মাঠে এমপি জসিম উদ্দীন

কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ​

আপডেটের সময়: ০১:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টার, আবদুর রহমান মোল্লা: কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চণ্ডীতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে আজ ১৪ অক্টোবর ২০২৬, বুধবার এই মহতী ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
​উৎসবমুখর ও সম্প্রীতিময় পরিবেশে অতিথিবৃন্দ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের হাতে পূজার শুভেচ্ছা উপহার তুলে দেন।
​এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখাই আমাদের অন্যতম লক্ষ্য। দুর্গাপূজার আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে।
​অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় অপহৃত ২ বছরের শিশু টাঙ্গাইলে উদ্ধার, গৃহকর্মী গ্রেপ্তার