Dhaka ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নই প্রধান লক্ষ্য নির্বাচনী ওয়াদা পূরণে মাঠে এমপি জসিম উদ্দীন ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বান্দরবান পার্বত্য জেলা আতঙ্কে বুক কাঁপছে যাচ্ছি জীবিকার টানে মেহেন্দিগঞ্জের ২৩ পূজামণ্ডপে সরকারি চালের ডিও ও প্রতিমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ ‎ লালপুরে পাট লুটের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখম নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সামাজিক মাধ্যমে পরিচয়, নতুন স্বপ্ন গড়তে বাড়িছাড়া ৪ ছাত্রী দুর্যোগ সামলেই টিকে আছে বাংলাদেশ

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

মোঃ রাসেল মিয়া গাজীপুর: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল কম্পানি লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও দাবি করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি বলেন, ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে। মহাপরিচালক বলেন, ‘সাততলার চতুর্থ ও দ্বিতীয় তলায় আগুন লাগে। ইনজেকশনসহ জরুরি ওষুধে আগুন লাগার কারণে শ্বাসকষ্টের সমস্যা হয়। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরিভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের মোট ২১টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ  বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে মতবিনিময়

আগুনে কোনো হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের একজন কর্মী আহত হয়েছেন। তার শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডের ড্রাগ ইন্টারন্যাশনাল কম্পানি লিমিটেডে সকাল ১০টায় ইউনিট-২-এর সাততলা ভবনের চার তলায় আগুন লাগে। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। সেনাবাহিনী, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনসহ ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সরেজমিন জানা যায়, সকাল ১০টার দিকে আগুন দেখে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু আগুন বৃদ্ধি পাওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া, ঢাকাসহ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, গাজীপুর সিটি করপোরেশনের মোট ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের কারণে ঘটনাস্থল ঘিরে প্রায় দুই কিলোমিটার এলাকার গণপরিবহন ও স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে যায়। দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় জাতীয় শিশুকন্যা দিবস পালিত

​

Tag :
জনপ্রিয় পোস্ট

উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নই প্রধান লক্ষ্য নির্বাচনী ওয়াদা পূরণে মাঠে এমপি জসিম উদ্দীন

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেটের সময়: ০৪:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মোঃ রাসেল মিয়া গাজীপুর: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল কম্পানি লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও দাবি করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি বলেন, ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে। মহাপরিচালক বলেন, ‘সাততলার চতুর্থ ও দ্বিতীয় তলায় আগুন লাগে। ইনজেকশনসহ জরুরি ওষুধে আগুন লাগার কারণে শ্বাসকষ্টের সমস্যা হয়। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরিভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের মোট ২১টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ  আমদানিকৃত গমের মান ও সরবরাহে কোনো অনিয়ম নয়: খাদ্যমন্ত্রী

আগুনে কোনো হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের একজন কর্মী আহত হয়েছেন। তার শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডের ড্রাগ ইন্টারন্যাশনাল কম্পানি লিমিটেডে সকাল ১০টায় ইউনিট-২-এর সাততলা ভবনের চার তলায় আগুন লাগে। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। সেনাবাহিনী, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনসহ ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সরেজমিন জানা যায়, সকাল ১০টার দিকে আগুন দেখে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু আগুন বৃদ্ধি পাওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া, ঢাকাসহ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, গাজীপুর সিটি করপোরেশনের মোট ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের কারণে ঘটনাস্থল ঘিরে প্রায় দুই কিলোমিটার এলাকার গণপরিবহন ও স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে যায়। দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

​