Dhaka ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
একজন সৎ ও ক্ষুরধার সাংবাদিক গড়ার নেপথ্য কারিগর: আমার আলাউদ্দিন ভাই কাউনিয়ায় গাজীরহাট রোড স্বেচ্ছায় ভাঙ্গা রাস্তা মেরামত ধামইরহাটে বসতবাড়ি নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের হামলায় গুরতর আহত ১ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা, নিহত ৫ ঘোড়াঘাটে এক দিনে ছয় সড়কের উন্নয়নকাজ উদ্বোধন, হুমকি নয় জনকল্যাণে গুরুত্ব সমাজকল্যাণমন্ত্রী এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা গেছে: ডা. শফিকুর রহমান লালপুরে শিবনগর সার্বজনীন শিব ও দূর্গা মন্দিরে ১ম শারদীয় দুর্গাপূজা উদযাপিত দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না: চিফ হুইপ মান্দায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৬ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মো. কাউছার নামে এক যুবদল নেতা নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ছত্রখিল এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাউছার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় নেতা এবং স্থানীয় বিএনপি নেতা কবিরের ছোট ভাই বলে জানা গেছে। ​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছত্রখিল এলাকায় অবস্থান করছিলেন কাউছার। এ সময় আগে থেকে ওতপেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হঠাৎ চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় রক্তাপ্লুত কাউছারকে ফেলে রেখে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। ​পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে, পারিবারিক বা স্থানীয় জমিসংক্রান্ত দীর্ঘদিনের কোনো বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

একজন সৎ ও ক্ষুরধার সাংবাদিক গড়ার নেপথ্য কারিগর: আমার আলাউদ্দিন ভাই

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেটের সময়: ০৪:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মো. কাউছার নামে এক যুবদল নেতা নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ছত্রখিল এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাউছার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় নেতা এবং স্থানীয় বিএনপি নেতা কবিরের ছোট ভাই বলে জানা গেছে। ​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছত্রখিল এলাকায় অবস্থান করছিলেন কাউছার। এ সময় আগে থেকে ওতপেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হঠাৎ চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় রক্তাপ্লুত কাউছারকে ফেলে রেখে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। ​পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে, পারিবারিক বা স্থানীয় জমিসংক্রান্ত দীর্ঘদিনের কোনো বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে।

আরও পড়ুনঃ  চিলমারী উপজেলায় থানাহাট ও রাণীগঞ্জ ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন