Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ বাস পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 2 ধামইরহাটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি সামসুজ্জোহা খান জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে বান্দরবানে সনাতনীদের মাঝে বস্ত্র উপহার কাউনিয়ায় ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ধুনটে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন সনির যোগদান, ফারিয়ার শুভেচ্ছা নীলফামারীতে লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “লালন শাহের সৃষ্টি বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম্পদ” মানিকগঞ্জে খাদ্য মন্ত্রী আফরোজা খানম বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট, গাইবান্ধাকে ৪-১ গোলে হারিয়ে বগুড়ার জয়

ঘোড়াঘাটে এক দিনে ছয় সড়কের উন্নয়নকাজ উদ্বোধন, হুমকি নয় জনকল্যাণে গুরুত্ব সমাজকল্যাণমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৪০ সময় দেখুন

মো:রিফাত হোসেন ঘোড়াঘাট, ​দিনাজপুর প্রতিনিধি:
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠালগ্ন থেকে কোনো হুমকি-ধমকি ও নির্যাতনকে ভয় পায়নি, এখনও পায় না। কারণ আমাদের শেষ ঠিকানা এ দেশের জনগণ’—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

​শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ি থেকে হাটপাড়া সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার চারটি ইউনিয়নে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  বাস পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 2

​রাজনীতিতে ধৈর্য ও জনগণের প্রতি আস্থার আহ্বান জানিয়ে বিরোধীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “সরকার গঠনের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। কেউ বলছে, ‘দেখে নেব, ফেলে দেব।’ কিন্তু উসকানিতে আমরা কান দিচ্ছি না, কারণ জনগণ আমাদের কাজ করার দায়িত্ব দিয়েছে। গায়ের জোর দেখিয়ে যারা শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন, তাদের বলব—ধৈর্য ধরুন, জনগণের কাছে যান।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে নয়নজুলি থেকে অর্ধগলিত বৃদ্ধের মরদেহ উদ্ধার

জনগণ যদি আপনাদের পছন্দ করে, তবেই রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে।” দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও লক্ষ্য তুলে ধরে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “একটি ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করা এবং দেশের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। আমরা দেশের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় অবিচলভাবে কাজ করে যাচ্ছি।”

আরও পড়ুনঃ  নগরকান্দায় পশ্চিম পাড়ায় কানাই সরকারের বাড়িতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা এলজিআরডি কর্মকর্তা সিরাজুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ

ঘোড়াঘাটে এক দিনে ছয় সড়কের উন্নয়নকাজ উদ্বোধন, হুমকি নয় জনকল্যাণে গুরুত্ব সমাজকল্যাণমন্ত্রী

আপডেটের সময়: ০৬:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মো:রিফাত হোসেন ঘোড়াঘাট, ​দিনাজপুর প্রতিনিধি:
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠালগ্ন থেকে কোনো হুমকি-ধমকি ও নির্যাতনকে ভয় পায়নি, এখনও পায় না। কারণ আমাদের শেষ ঠিকানা এ দেশের জনগণ’—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

​শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ি থেকে হাটপাড়া সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার চারটি ইউনিয়নে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

​রাজনীতিতে ধৈর্য ও জনগণের প্রতি আস্থার আহ্বান জানিয়ে বিরোধীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “সরকার গঠনের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। কেউ বলছে, ‘দেখে নেব, ফেলে দেব।’ কিন্তু উসকানিতে আমরা কান দিচ্ছি না, কারণ জনগণ আমাদের কাজ করার দায়িত্ব দিয়েছে। গায়ের জোর দেখিয়ে যারা শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন, তাদের বলব—ধৈর্য ধরুন, জনগণের কাছে যান।

আরও পড়ুনঃ  ​নদীতে মৃত গবাদিপশু ফেলার মহোৎসব ধ্বংসের মুখে সিলেটের সারি নদী