Dhaka ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস চট্টগ্রামে ১২ রবিউল আউয়ালে ধর্মীয় আবহে মুখর নগরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত তারাগঞ্জে পরোয়ানাভুক্ত মাদক কারবারি মোতাহার গ্রেফতার নবদিয়ায় ফুটবল ম্যাচে অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল ঈদগাঁওয়ে ইয়াবা সেবনকালে সরঞ্জামাদিসহ ৪ জন আটক কুমিল্লায় এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫১ বোতল ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ২

কুমিল্লায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২২ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

নগরীর কান্দিরপাড় ও তৎসংলগ্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত এই মোবাইল কোর্টের অভিযানে ফুটপাতে গ্যাস সিলিন্ডার বসিয়ে রান্না করার অপরাধে ‘সিটি রেস্টুরেন্ট’কে জরিমানা ও তাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। ​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে নগরবাসীর নিরাপদ ও প্রতিবন্ধকতাহীন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এই তদারকি অভিযান পরিচালিত হয়। কান্দিরপাড় এলাকায় অভিযান পরিচালনাকালে দেখা যায়, সিটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ফুটপাতের ওপর সিলিন্ডার বসিয়ে রান্নার কাজ করাচ্ছিল, যা পথচারীদের অবাধ চলাচলে চরম বিঘ্ন ঘটাচ্ছিল। এই অপরাধে তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্টটিকে অর্থদণ্ড দেওয়া হয় এবং রান্নার কাজে ব্যবহৃত মালামাল বাজেয়াপ্ত করা হয়। ​অভিযান পরিচালনাকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কুসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখল ও হকারমুক্ত রাখতে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপ ও মোবাইল কোর্টের কার্যক্রম নিয়মিত বজায় থাকবে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে ট্রলারডুবি ৫ জেলের মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

কুমিল্লায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

আপডেটের সময়: ০৪:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

নগরীর কান্দিরপাড় ও তৎসংলগ্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত এই মোবাইল কোর্টের অভিযানে ফুটপাতে গ্যাস সিলিন্ডার বসিয়ে রান্না করার অপরাধে ‘সিটি রেস্টুরেন্ট’কে জরিমানা ও তাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। ​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে নগরবাসীর নিরাপদ ও প্রতিবন্ধকতাহীন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এই তদারকি অভিযান পরিচালিত হয়। কান্দিরপাড় এলাকায় অভিযান পরিচালনাকালে দেখা যায়, সিটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ফুটপাতের ওপর সিলিন্ডার বসিয়ে রান্নার কাজ করাচ্ছিল, যা পথচারীদের অবাধ চলাচলে চরম বিঘ্ন ঘটাচ্ছিল। এই অপরাধে তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্টটিকে অর্থদণ্ড দেওয়া হয় এবং রান্নার কাজে ব্যবহৃত মালামাল বাজেয়াপ্ত করা হয়। ​অভিযান পরিচালনাকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কুসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখল ও হকারমুক্ত রাখতে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপ ও মোবাইল কোর্টের কার্যক্রম নিয়মিত বজায় থাকবে।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ