Dhaka ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজগঞ্জের কামারখন্দে মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয়ে অবৈধ কমিটি ও জমি বিক্রির অভিযোগ জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রচন্ড গরমে ত্বকের রোগ বেড়েছে, করণীয় জানালেন বিশেষজ্ঞরা বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলাকে শিক্ষার মাধ্যম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে চট্টগ্রাম মডেল স্কুল সাঘাটায় সিসি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন, ২৫ পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের আদালতে মুফতি আমির হামজা, মানহানি মামলায় পেলেন স্থায়ী জামিন। ভাঙ্গায় বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত, ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়ায় ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়া উপজেলায় ব্র্যাক অফিসে এবং হরিশ্বর-৩ গ্রামে বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় “স্বপ্নসারথি কিশোরীদের IGA (হাঁস-মুরগি পালন)প্রশিক্ষণ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। যেখানে কিশোরীরা স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রেরণা পেয়েছেন।
১ম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে কিশোরীদের মাঝে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ফুল উত্তরীয় ‘অ্যাচিভমেন্ট সার্টিফিকেট প্রদান করা হয়। ‎ ‎​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মোকাররাম হোসেন , ইমাম মোঃ আব্দুল হামিদ , মোছাঃ শাপলা আক্তার অফিসার (সেলপ) ‎​, কমিউনিটি অর্গানাইজার আমেনা খাতুন । এছাড়াও অনুষ্ঠানটিতে গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত জহির রায়হান । প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানে বক্তারা ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, কিশোরীদের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। এটি গ্রামীণ কিশোরীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করবে। ‎ ‎​উক্ত সমাপনী অনুষ্ঠানে স্থানীয় কিশোরী, অভিভাবক এবং গ্রামের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা সফলভাবে প্রথম পর্ব সম্পন্নকারী স্বপ্নসারথি কিশোরীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আকর্ষিক ঘুর্ণিঝড়ে বাড়ি ঘর লন্ডভন্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জের কামারখন্দে মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয়ে অবৈধ কমিটি ও জমি বিক্রির অভিযোগ

কাউনিয়ায় ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

আপডেটের সময়: ১০:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়া উপজেলায় ব্র্যাক অফিসে এবং হরিশ্বর-৩ গ্রামে বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় “স্বপ্নসারথি কিশোরীদের IGA (হাঁস-মুরগি পালন)প্রশিক্ষণ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। যেখানে কিশোরীরা স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রেরণা পেয়েছেন।
১ম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে কিশোরীদের মাঝে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ফুল উত্তরীয় ‘অ্যাচিভমেন্ট সার্টিফিকেট প্রদান করা হয়। ‎ ‎​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মোকাররাম হোসেন , ইমাম মোঃ আব্দুল হামিদ , মোছাঃ শাপলা আক্তার অফিসার (সেলপ) ‎​, কমিউনিটি অর্গানাইজার আমেনা খাতুন । এছাড়াও অনুষ্ঠানটিতে গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত জহির রায়হান । প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানে বক্তারা ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, কিশোরীদের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। এটি গ্রামীণ কিশোরীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করবে। ‎ ‎​উক্ত সমাপনী অনুষ্ঠানে স্থানীয় কিশোরী, অভিভাবক এবং গ্রামের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা সফলভাবে প্রথম পর্ব সম্পন্নকারী স্বপ্নসারথি কিশোরীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

আরও পড়ুনঃ  ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করল ঠাকুরগাঁও জেলা পুলিশ