Dhaka ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি লামা পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ফ্যামিলি কার্ড বিতরণে আটোয়ারীতে প্রেস কনফারেন্স ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, প্রশাসনকে খবর; যুবকের ২ মাসের কারাদণ্ড মির্জাপুরে অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, মা সিএনজি স্টেশনের মালিকের ১ লাখ টাকা জরিমানা চট্টগ্রাম সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ টন ইলিশ জব্দ কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে  ডিসি আবু সাঈদের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত এনসিটি: ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অনশন

ঈশ্বরদীতে যৌথ অভিযানে ২৩ জন গ্রেপ্তার অস্ত্র উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৬৮ সময় দেখুন

মোঃ সোহেল রানা ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি (পাবনা) পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত থেকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দিগির চর সহ বিভিন্ন এলাকায় ঈশ্বরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন, নিয়মিত মামলার ১ জন এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জন রয়েছেন। উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পাবনা জেলা পুলিশ সুপার আবু আশরাফ জানান, ঈশ্বরদীতে মাদকবিরোধী ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ অপারেশন দল লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দিগির চর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও তিনটি হাসুয়া উদ্ধার করে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও একটি হাসুয়া উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে বিশেষ অভিযানে ৩ ইয়াবা সেবী আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ​

এমন অভিযান অব্যাহত থাকবে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ৫ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি আশাদুর রহমান সহ পুলিশ সদস্যরা।

আরও পড়ুনঃ  কুমিল্লায় তাজমিনকে ধর্ষণের পর গলা চেপে হত্যা করেন সিএনজি চালক সুমন: পুলিশের দাবি
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি

ঈশ্বরদীতে যৌথ অভিযানে ২৩ জন গ্রেপ্তার অস্ত্র উদ্ধার

আপডেটের সময়: ০৩:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

মোঃ সোহেল রানা ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি (পাবনা) পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত থেকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দিগির চর সহ বিভিন্ন এলাকায় ঈশ্বরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন, নিয়মিত মামলার ১ জন এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জন রয়েছেন। উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পাবনা জেলা পুলিশ সুপার আবু আশরাফ জানান, ঈশ্বরদীতে মাদকবিরোধী ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ অপারেশন দল লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দিগির চর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও তিনটি হাসুয়া উদ্ধার করে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও একটি হাসুয়া উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ধুনটে প্রথম হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ সালেহ (লিংকন) এর চেম্বার শুরু

এমন অভিযান অব্যাহত থাকবে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ৫ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি আশাদুর রহমান সহ পুলিশ সদস্যরা।

আরও পড়ুনঃ  সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ও অটোরিকসা চোরচক্র সহ গ্রেপ্তার ৭