Dhaka ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চকরিয়ার বরইতলীর কৃতি সন্তান সাইফুল্লাহ আবির সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ শাহ্ মীর মুনিরীয়া দরবার শরীফে হিজরী নববর্ষ বরণ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাউনিয়ায় নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা বদলগাছীতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিনের হাতে “আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি হস্তান্তর বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিনের হাতে আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি প্রদান দৈনিক “আজকের জনবাণী” পত্রিকার বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি সৌজন্য কপি হস্তান্তর মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ মেরে ফেললেও লাশটা ফিরিয়ে দিন হোসেনপুরে নিখোঁজ কৃষকের পরিবারের আকুতি

ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩৩ সময় দেখুন

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার একটি বিশেষ টিম জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— তেলিপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে জিয়াবুল বশর (২৩) এবং হামিদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৩)।
​পুলিশ তাদের কাছ থেকে মাদক সেবনের ৬টি নমনীয় পাইপ, ৪টি বোতলের ছিপি, একটি গ্যাস লাইটার এবং ৪ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি ফয়েল পেপার জব্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭ ধারায় ঈদগাঁও থানায় একটি মামলা (নং-১৪, তারিখ: ১৮-০৬-২০২৬) রুজু করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছেন সিআর পরোয়ানাভুক্ত আসামি রবিয়া বছরী ও জান্নাত আরা বেগম এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ বাশন্না।
​এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় অপরাধের সাথে জড়িত সন্দেহে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার আনোয়ার হোসেন ও মোঃ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে বুধবার আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈদগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়, “থানাকে মাদকমুক্ত রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের এই ‘জিরো টলারেন্স’ অভিযান আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  আগানগর আমবাগীচা খেলার মাঠকে আধুনিকায়নের উদ্যোগ: পরিদর্শন করলেন ইউএনও
Tag :
জনপ্রিয় পোস্ট

চকরিয়ার বরইতলীর কৃতি সন্তান সাইফুল্লাহ আবির সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ

ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

আপডেটের সময়: ০৫:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার একটি বিশেষ টিম জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— তেলিপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে জিয়াবুল বশর (২৩) এবং হামিদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৩)।
​পুলিশ তাদের কাছ থেকে মাদক সেবনের ৬টি নমনীয় পাইপ, ৪টি বোতলের ছিপি, একটি গ্যাস লাইটার এবং ৪ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি ফয়েল পেপার জব্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭ ধারায় ঈদগাঁও থানায় একটি মামলা (নং-১৪, তারিখ: ১৮-০৬-২০২৬) রুজু করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছেন সিআর পরোয়ানাভুক্ত আসামি রবিয়া বছরী ও জান্নাত আরা বেগম এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ বাশন্না।
​এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় অপরাধের সাথে জড়িত সন্দেহে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার আনোয়ার হোসেন ও মোঃ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে বুধবার আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈদগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়, “থানাকে মাদকমুক্ত রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের এই ‘জিরো টলারেন্স’ অভিযান আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  সামান্য বৃষ্টিতেই চন্দ্রগঞ্জের আফজাল রোডে তীব্র জলাবদ্ধতা: চরম দুর্ভোগে হাজারো মানুষ