Dhaka ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি তারাগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির মত বিনিময় সভা তদবিরমুক্ত বদলি: ঢাকার ৩৯ ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে পদায়ন লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফটিকছড়িতে আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত বিদেশে চাকরি দেওয় প্রলোভন দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয়কে উদ্ধার উন্নয়ন না করে ১৭ বছর ধরে শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে: শামা ওবায়েদ মৎস্যজাত পণ্য থেকে বাৎসরিক আয় ৬ হাজার কোটি টাকা: প্রধানমন্ত্রী গাজীপুরে গ্যাস সংকটে উৎপাদন কমেছে ৪০ শতাংশ

আটোয়ারীর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সাবেক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং বিদ্যালয়ের আয়-ব্যয়ের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিদ্যালয়ের সাবেক সভাপতি জবায়দুর রহমান পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে সাবেক সভাপতি জবায়দুর রহমান বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন, বর্তমান সভাপতি ফরহাদ হোসেন এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন। ১৫/০৮/২০২৬ ইং তারিখে একই সঙ্গে বিদ্যালয়ের আয়-ব্যয় সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য গোপন রাখা এবং সংশ্লিষ্টদের কাছে তা যথাযথভাবে উপস্থাপন না করার অভিযোগও করা হয়েছে।

আরও পড়ুনঃ  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু,

লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই করতে আটোয়ারী উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১২ আগস্ট ২০২৬ ইং তারিখে তদন্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম সরেজমিনে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সাঁকো ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

অভিযোগকারী সাবেক সভাপতি জবায়দুর রহমান বলেন, বিদ্যালয়ের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন। কিন্তু আয়-ব্যয়সহ বিভিন্ন তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও প্রকাশ না করার কারণে তিনি বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনেছেন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন ও বর্তমান সভাপতি ফরহাদ হোসেন তাদের বিরুদ্ধে উঠা অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। তবে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেনের তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানা যাবে।

আরও পড়ুনঃ  ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও আটোয়ারী উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার রেজউন-নবী রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তারা তদন্তের বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

এদিকে বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

আটোয়ারীর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সাবেক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আপডেটের সময়: ০৩:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং বিদ্যালয়ের আয়-ব্যয়ের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিদ্যালয়ের সাবেক সভাপতি জবায়দুর রহমান পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে সাবেক সভাপতি জবায়দুর রহমান বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন, বর্তমান সভাপতি ফরহাদ হোসেন এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন। ১৫/০৮/২০২৬ ইং তারিখে একই সঙ্গে বিদ্যালয়ের আয়-ব্যয় সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য গোপন রাখা এবং সংশ্লিষ্টদের কাছে তা যথাযথভাবে উপস্থাপন না করার অভিযোগও করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক

লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই করতে আটোয়ারী উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১২ আগস্ট ২০২৬ ইং তারিখে তদন্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম সরেজমিনে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

অভিযোগকারী সাবেক সভাপতি জবায়দুর রহমান বলেন, বিদ্যালয়ের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন। কিন্তু আয়-ব্যয়সহ বিভিন্ন তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও প্রকাশ না করার কারণে তিনি বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনেছেন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন ও বর্তমান সভাপতি ফরহাদ হোসেন তাদের বিরুদ্ধে উঠা অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। তবে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেনের তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানা যাবে।

আরও পড়ুনঃ  মনপুরায় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত: প্রেস ক্লাব ও মনপুরা রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা