Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অপরাধ দমনে স্বীকৃতি স্মারক পেলেন, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম উলিপুরে ১২৫ টি পূজা মন্ডপের চালের ডিও বিতরণ নবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৪৫০ আনসার-ভিডিপি সদস্য ধুনটে তৃণমূল রাজনীতিতে প্রাণের সঞ্চার মথুরাপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি মেহেন্দিগঞ্জে রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ড পুড়ল তিন পরিবারের মালামাল ঝুঁকির মুখে সদরপুরের ৯২ নং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি ধর্মীয় পরিচয়ের কারণে কেউ সংখ্যালঘু অনুভব করবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা

অপরাধ দমনে স্বীকৃতি স্মারক পেলেন, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ (ধুনট বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং চাঞ্চল্যকর চুরির মামলার দ্রুততম সময়ে রহস্য উন্মোচনে অনন্য ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম। আজ ​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। ​অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হানের সঞ্চালনায় এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক অপরাধপ্রবণতা, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সকালে ধুনট শহরের ‘মাসুদ টেলিকম’ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি মোবাইল ফোন চুরি হয়। ঘটনার মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে চুরি হওয়া সবকটি ফোন উদ্ধারসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে ধুনট থানা পুলিশ। পরবর্তীতে থানায় দেখা করতে আসা চক্রের আরও ২ সদস্যকে গ্রেফতার করা হয়। অতি দ্রুততম সময়ে চুরির কিনারা ও মালামাল উদ্ধারের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের মাঝে ব্যাপক স্বস্তি ফিরে আসে।

আরও পড়ুনঃ  টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

​দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে ওসি আতিকুল ইসলামকে এ সম্মাননা প্রদান করা হয়।
​সম্মাননা প্রাপ্তির বিষয়ে ওসি মো. আতিকুল ইসলাম জানান, এই স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে। ধুনট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ ভবিষ্যতেও নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাবে। অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারে ১৮ জনের কারাদণ্ড, আটক ২২
Tag :
জনপ্রিয় পোস্ট

অপরাধ দমনে স্বীকৃতি স্মারক পেলেন, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম

অপরাধ দমনে স্বীকৃতি স্মারক পেলেন, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম

আপডেটের সময়: ১১:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মোঃ মামুনুর রশিদ (ধুনট বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং চাঞ্চল্যকর চুরির মামলার দ্রুততম সময়ে রহস্য উন্মোচনে অনন্য ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম। আজ ​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। ​অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হানের সঞ্চালনায় এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক অপরাধপ্রবণতা, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সকালে ধুনট শহরের ‘মাসুদ টেলিকম’ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি মোবাইল ফোন চুরি হয়। ঘটনার মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে চুরি হওয়া সবকটি ফোন উদ্ধারসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে ধুনট থানা পুলিশ। পরবর্তীতে থানায় দেখা করতে আসা চক্রের আরও ২ সদস্যকে গ্রেফতার করা হয়। অতি দ্রুততম সময়ে চুরির কিনারা ও মালামাল উদ্ধারের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের মাঝে ব্যাপক স্বস্তি ফিরে আসে।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৪৫০ আনসার-ভিডিপি সদস্য

​দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে ওসি আতিকুল ইসলামকে এ সম্মাননা প্রদান করা হয়।
​সম্মাননা প্রাপ্তির বিষয়ে ওসি মো. আতিকুল ইসলাম জানান, এই স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে। ধুনট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ ভবিষ্যতেও নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাবে। অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ টন ইলিশ জব্দ