Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী রংপুরে রেস্টুরেন্টে অভিযান, দুই তরুণ-দুই তরুণীসহ পাঁচজন আটক নাটোর লালপুরে রাস্তার ওপর মাছের দোকান: মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ ১২সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সৌদিতে শতাধিক শ্রমিকের কোটি টাকা বকেয়া: সবুর খানের বিরুদ্ধে আত্মসাত ও হুমকির অভিযোগ সিংড়ায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ডিমলায় জেলা পরিষদের মেহগনি গাছ বিক্রির অভিযোগ ন্যাপ চেয়ারম্যান জেবেল গানির বিরুদ্ধে কালিয়াকৈরে আলুয়া বিলে বজ্রপাত, নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজার সিটি করপোরেশনে চৌফলদণ্ডী ইউনিয়ন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সিসিটিভি বসিয়ে ইয়াবা ব্যবসা, দুই কারবারি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১০৭ সময় দেখুন

মো:মনিরুজ্জামান, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা, চারটি সিসিটিভি ক্যামেরা, একটি ল্যাপটপ, একটি ডিভিআর, ৪৩ ইঞ্চি মনিটর, দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন নাগেশ্বরী পৌরসভার বিদ্যুৎপাড়া (পশ্চিম নাগেশ্বরী) এলাকার আকবর আলীর ছেলে জালাল হোসেন জয় (৩৬) এবং চামটারপাড় এলাকার জাহানুর আলমের ছেলে আল মামুন শুভ (৩০)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  নজিপুরে ওষুধ বিক্রয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল-জামান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে বিদ্যুৎপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে জালাল হোসেন জয়ের কাছ থেকে ৩২ পিস এবং আল মামুন শুভর কাছ থেকে ১৯ পিসসহ মোট ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি ডিসকভার ও ১৫০ সিসির একটি ইয়ামাহা এফজেড-এস মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া উদ্ধার করা হয় একটি এইচপি এলিটবুক ল্যাপটপ, হাইভিশন ব্র্যান্ডের দুটি ও ক্যামটেক ব্র্যান্ডের দুটি সিসিটিভি ক্যামেরাসহ মোট চারটি ক্যামেরা, একটি হাইভিশন ডিভিআর, একটি ৪৩ ইঞ্চি মনিটর এবং দুটি মোবাইল ফোন।

পুলিশের দাবি, অভিযুক্তরা বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং সেই তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসা পরিচালনা করতেন।

আরও পড়ুনঃ  ভোলা সদর উপজেলায় গুইংগারহাট খাল রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান

এ ঘটনায় নাগেশ্বরী থানার এসআই (নিঃ) মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার এফআইআর নম্বর-১৫ এবং জিআর নম্বর-১৮২। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা-হিল-জামান বলেন, “মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নাগেশ্বরীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী

সিসিটিভি বসিয়ে ইয়াবা ব্যবসা, দুই কারবারি গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

মো:মনিরুজ্জামান, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা, চারটি সিসিটিভি ক্যামেরা, একটি ল্যাপটপ, একটি ডিভিআর, ৪৩ ইঞ্চি মনিটর, দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন নাগেশ্বরী পৌরসভার বিদ্যুৎপাড়া (পশ্চিম নাগেশ্বরী) এলাকার আকবর আলীর ছেলে জালাল হোসেন জয় (৩৬) এবং চামটারপাড় এলাকার জাহানুর আলমের ছেলে আল মামুন শুভ (৩০)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল-জামান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে বিদ্যুৎপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে জালাল হোসেন জয়ের কাছ থেকে ৩২ পিস এবং আল মামুন শুভর কাছ থেকে ১৯ পিসসহ মোট ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় KICHIP প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ

অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি ডিসকভার ও ১৫০ সিসির একটি ইয়ামাহা এফজেড-এস মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া উদ্ধার করা হয় একটি এইচপি এলিটবুক ল্যাপটপ, হাইভিশন ব্র্যান্ডের দুটি ও ক্যামটেক ব্র্যান্ডের দুটি সিসিটিভি ক্যামেরাসহ মোট চারটি ক্যামেরা, একটি হাইভিশন ডিভিআর, একটি ৪৩ ইঞ্চি মনিটর এবং দুটি মোবাইল ফোন।

পুলিশের দাবি, অভিযুক্তরা বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং সেই তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসা পরিচালনা করতেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম উদ্বোধন