Dhaka ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী রংপুরে রেস্টুরেন্টে অভিযান, দুই তরুণ-দুই তরুণীসহ পাঁচজন আটক নাটোর লালপুরে রাস্তার ওপর মাছের দোকান: মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ ১২সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সৌদিতে শতাধিক শ্রমিকের কোটি টাকা বকেয়া: সবুর খানের বিরুদ্ধে আত্মসাত ও হুমকির অভিযোগ সিংড়ায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ডিমলায় জেলা পরিষদের মেহগনি গাছ বিক্রির অভিযোগ ন্যাপ চেয়ারম্যান জেবেল গানির বিরুদ্ধে কালিয়াকৈরে আলুয়া বিলে বজ্রপাত, নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজার সিটি করপোরেশনে চৌফলদণ্ডী ইউনিয়ন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রংপুরে মামলার হাজিরা দিতে এসে আদালতের বারান্দায় স্বামীর কোলেই স্ত্রীর মৃত্যু

মোঃ মনিরুজ্জামান ব্যুরো চিফ,রংপুর : রংপুর আদালত চত্বরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। জমিজমা নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলায় হাজিরা দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহিনা ইসলাম (৫৫) নামের এক নারী। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে আদালতের বারান্দায় সাবেক পুলিশ কর্মকর্তা স্বামীর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।নিহত শাহিনা ইসলাম রংপুর নগরীর ঘাঘটপাড়া আক্কেলপুর এলাকার বাসিন্দা এবং পুলিশের বেতার বিভাগের অবসরপ্রাপ্ত ওসি নজরুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে আলুয়া বিলে বজ্রপাত, নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু

আদালত সূত্রে জানা গেছে, মাত্র দেড় শতক জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে একটি মামলায় আসামি হয়েছিলেন শাহিনা ইসলাম। ওই মামলায় আগে থেকেই জামিনে ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন আদালতে পূর্বনির্ধারিত হাজিরা দিতে স্বামীর সঙ্গে আদালত চত্বরে আসেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত কক্ষে প্রবেশের পরই শাহিনা ইসলাম শারীরিক অসুস্থতা বোধ করেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক তার আইনজীবীকে জানান। অসুস্থতা বাড়লে তাকে আদালত কক্ষ থেকে দ্রুত বাইরে নিয়ে আসা হয়। এক পর্যায়ে স্বামীর কোলেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়াবহলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নাটোর পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

রংপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাজিরা দিতে এসে এক নারী আসামির মৃত্যু হয়েছে। তিনি তার স্বামীর সঙ্গে আদালতে এসেছিলেন।সামান্য দেড় শতক জমি নিয়ে চলা এই আইনি লড়াইয়ের মাঝপথেই শাহিনার এমন আকস্মিক মৃত্যুতে আদালত পাড়া ও তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মামলার ঘানি টানতে টানতে অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমালেন এই নারী।

আরও পড়ুনঃ  দীঘিনালা জোনের বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট
Tag :
জনপ্রিয় পোস্ট

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী

রংপুরে মামলার হাজিরা দিতে এসে আদালতের বারান্দায় স্বামীর কোলেই স্ত্রীর মৃত্যু

আপডেটের সময়: ১০:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

মোঃ মনিরুজ্জামান ব্যুরো চিফ,রংপুর : রংপুর আদালত চত্বরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। জমিজমা নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলায় হাজিরা দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহিনা ইসলাম (৫৫) নামের এক নারী। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে আদালতের বারান্দায় সাবেক পুলিশ কর্মকর্তা স্বামীর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।নিহত শাহিনা ইসলাম রংপুর নগরীর ঘাঘটপাড়া আক্কেলপুর এলাকার বাসিন্দা এবং পুলিশের বেতার বিভাগের অবসরপ্রাপ্ত ওসি নজরুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুনঃ  বগুড়ার খাদ্যঐতিহ্যের আড়ালে থাকা এক স্বাদের গল্প

আদালত সূত্রে জানা গেছে, মাত্র দেড় শতক জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে একটি মামলায় আসামি হয়েছিলেন শাহিনা ইসলাম। ওই মামলায় আগে থেকেই জামিনে ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন আদালতে পূর্বনির্ধারিত হাজিরা দিতে স্বামীর সঙ্গে আদালত চত্বরে আসেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত কক্ষে প্রবেশের পরই শাহিনা ইসলাম শারীরিক অসুস্থতা বোধ করেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক তার আইনজীবীকে জানান। অসুস্থতা বাড়লে তাকে আদালত কক্ষ থেকে দ্রুত বাইরে নিয়ে আসা হয়। এক পর্যায়ে স্বামীর কোলেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়াবহলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে জুয়েলারি ব্যবসায়ীদের সচেতন করতে পুলিশের স্টিকার ক্যাম্পেইন

রংপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাজিরা দিতে এসে এক নারী আসামির মৃত্যু হয়েছে। তিনি তার স্বামীর সঙ্গে আদালতে এসেছিলেন।সামান্য দেড় শতক জমি নিয়ে চলা এই আইনি লড়াইয়ের মাঝপথেই শাহিনার এমন আকস্মিক মৃত্যুতে আদালত পাড়া ও তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মামলার ঘানি টানতে টানতে অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমালেন এই নারী।

আরও পড়ুনঃ  হিলি কাস্টমসে দেড় টন মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস