Dhaka ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুলিয়ারচরে সংবর্ধিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত আগামী কাল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২ মাগুরায় জেলা তথ্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে উপেক্ষিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের হাটে সিন্ডিকেটের দৌরাত্ম্য

মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে বেকারিকে জরিমানা

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার পূর্ব নারায়নপুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রয়কারী কয়েকটি প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানে দেখা যায়, একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, খাদ্যে অননুমোদিত রং ও উপাদান ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং যথাযথ মোড়কীকরণ বিধি অনুসরণ না করার অভিযোগ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন

এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী “মেসার্স মুগ্ধ বেকারি”কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।অভিযানকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, নকল-ভেজাল পণ্য বিক্রি বন্ধ রাখা, মূল্য তালিকা টানানো, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও জেলা পুলিশের সদস্যরা।
জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  ইয়াবা সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ
Tag :
জনপ্রিয় পোস্ট

কুলিয়ারচরে সংবর্ধিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া

মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে বেকারিকে জরিমানা

আপডেটের সময়: ০৫:৫৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার পূর্ব নারায়নপুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রয়কারী কয়েকটি প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানে দেখা যায়, একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, খাদ্যে অননুমোদিত রং ও উপাদান ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং যথাযথ মোড়কীকরণ বিধি অনুসরণ না করার অভিযোগ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ

এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী “মেসার্স মুগ্ধ বেকারি”কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।অভিযানকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, নকল-ভেজাল পণ্য বিক্রি বন্ধ রাখা, মূল্য তালিকা টানানো, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও জেলা পুলিশের সদস্যরা।
জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ