Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁও নদীতে ভাসমান কিশোরের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু….. নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হলেন আব্দুল মান্নান রানা অভাবের দেয়ালে বন্দি রিকশাচালকের ৩ হাজার পাতার স্বপ্ন! ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ: অসহায় নব মুসলিম জাকারিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। সোমবার (২৩ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাতে দেশটির আধা-সরকারি মেহের নিউজ এই তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ

ইরানের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মূল উদ্দেশ্য বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো ও তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণের কৌশল পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে যোগ করেছে, উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে কিছু উদ্যোগ’ নেওয়া হয়েছে। তবে দেশগুলোর উচিত নিজেদের উদ্বেগ নিয়ে সরাসরি ওয়াশিংটনের সঙ্গে কথা বলা। কারণ যুক্তরাষ্ট্রই এই যুদ্ধের সূচনাকারী। ইরানের এই বিবৃতির আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত দুদিনে যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যপ্রাচ্যে চলমান শত্রুতা সম্পূর্ণভাবে শেষ করার লক্ষ্যে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে। এই গভীর, বিস্তারিত ও গঠনমূলক আলোচনা চলমান থাকবে।

আরও পড়ুনঃ  ​নয়া পল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

ট্রাম্প আরও লেখেন, এর ভিত্তিতে আমি প্রতিরক্ষা বিভাগকে চলমান বৈঠকের অগ্রগতির ওপর নির্ভর করে পাঁচদিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখতে নির্দেশ দিয়েছি। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই স্থগিতাদেশ সাময়িক ও পুরোপুরি নির্ভর করছে আলোচনার অগ্রগতির ওপর।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ
Tag :
জনপ্রিয় পোস্ট

খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

আপডেটের সময়: ০৭:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। সোমবার (২৩ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাতে দেশটির আধা-সরকারি মেহের নিউজ এই তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ

ইরানের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মূল উদ্দেশ্য বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো ও তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণের কৌশল পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে যোগ করেছে, উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে কিছু উদ্যোগ’ নেওয়া হয়েছে। তবে দেশগুলোর উচিত নিজেদের উদ্বেগ নিয়ে সরাসরি ওয়াশিংটনের সঙ্গে কথা বলা। কারণ যুক্তরাষ্ট্রই এই যুদ্ধের সূচনাকারী। ইরানের এই বিবৃতির আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত দুদিনে যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যপ্রাচ্যে চলমান শত্রুতা সম্পূর্ণভাবে শেষ করার লক্ষ্যে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে। এই গভীর, বিস্তারিত ও গঠনমূলক আলোচনা চলমান থাকবে।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য