Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁও নদীতে ভাসমান কিশোরের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু….. নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হলেন আব্দুল মান্নান রানা অভাবের দেয়ালে বন্দি রিকশাচালকের ৩ হাজার পাতার স্বপ্ন! ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ: অসহায় নব মুসলিম জাকারিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান

ইরান-লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: আজ রবিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনায় ক্ষয়ক্ষতির দৃশ্য ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ঘণ্টাখানেক আগে জানায়, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই মধ্য ইসরায়েলে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের একটি দ্বিতীয় ঢেউ শনাক্ত করেছে। গত এক ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় হামলা।

আরও পড়ুনঃ  ​নয়া পল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

ইসরায়েলি হোম ফ্রন্ট কমাণ্ডের তথ্যমতে, প্রথম দফার ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি আঘাতের খবরের পর উদ্ধারকারী দল মধ্য ইসরায়েলের দিকে রওনা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ রিপোর্ট করেছে, হোলন শহরে অন্তত একজন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে নতুন করে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার কাজ করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মাকিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, ইরান যখন ক্রমাগত প্রাণঘাতী বিমান হামলার শিকার হচ্ছে, তখন তেহরানের কাছ থেকে সংযম আশা করা অর্থহীন। তিনি জানান, যারা আগে আক্রমণ শুরু করেছে, তাদের আগে থামতে হবে। ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই জানান, লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের একটি শহরে আঘাত হেনেছে, যার ফলে ক্ষয়ক্ষতি এবং একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ, পাহাড়ের রাজনীতিতে নতুন আলোচনা

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর হামলায় ৩০৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা গুরুতর, ২৯ জনের অবস্থা মাঝারি এবং ২৫৬ জনের অবস্থা ভালো। ২০ জনকে উদ্বেগের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইরানের বিভিন্ন শহরে বিমান হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান অব্যাহত রয়েছে এবং হিজবুল্লাহর বেশ কিছু অবস্থানে অভিযান চালানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী, অন্তত ১০ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে, লেবাননের কৌশলগত শহর খিয়াম এবং তৈয়েবা এলাকায় ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা রাতভর ইসরায়েলি অবস্থানে অন্তত ১২টি হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ইরান-লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল

আপডেটের সময়: ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: আজ রবিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনায় ক্ষয়ক্ষতির দৃশ্য ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ঘণ্টাখানেক আগে জানায়, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই মধ্য ইসরায়েলে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের একটি দ্বিতীয় ঢেউ শনাক্ত করেছে। গত এক ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় হামলা।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ

ইসরায়েলি হোম ফ্রন্ট কমাণ্ডের তথ্যমতে, প্রথম দফার ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি আঘাতের খবরের পর উদ্ধারকারী দল মধ্য ইসরায়েলের দিকে রওনা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ রিপোর্ট করেছে, হোলন শহরে অন্তত একজন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে নতুন করে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার কাজ করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মাকিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, ইরান যখন ক্রমাগত প্রাণঘাতী বিমান হামলার শিকার হচ্ছে, তখন তেহরানের কাছ থেকে সংযম আশা করা অর্থহীন। তিনি জানান, যারা আগে আক্রমণ শুরু করেছে, তাদের আগে থামতে হবে। ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই জানান, লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের একটি শহরে আঘাত হেনেছে, যার ফলে ক্ষয়ক্ষতি এবং একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর হামলায় ৩০৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা গুরুতর, ২৯ জনের অবস্থা মাঝারি এবং ২৫৬ জনের অবস্থা ভালো। ২০ জনকে উদ্বেগের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইরানের বিভিন্ন শহরে বিমান হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান অব্যাহত রয়েছে এবং হিজবুল্লাহর বেশ কিছু অবস্থানে অভিযান চালানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী, অন্তত ১০ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে, লেবাননের কৌশলগত শহর খিয়াম এবং তৈয়েবা এলাকায় ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা রাতভর ইসরায়েলি অবস্থানে অন্তত ১২টি হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ