Dhaka ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে চলমান যুদ্ধ দ্রুত শেষ হলেও বিশ্বজুড়ে ভোক্তা ও ব্যবসায়ীরা আরও কয়েক সপ্তাহ বা মাস ধরে উচ্চ জ্বালানি দামের মুখোমুখি হতে হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো, সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত এবং জাহাজ চলাচলের ঝুঁকি বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করছে এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, কারণ ভোটাররা জ্বালানি দামের বৃদ্ধি নিয়ে সংবেদনশীল। বিশ্ববাজারে এরই মধ্যে তেলের দাম দ্রুত বেড়েছে।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

চলতি সপ্তাহে দাম প্রায় ২৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলারের বেশি হয়েছে, যা মহামারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধির পথে রয়েছে। সংঘাতের কারণে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এর প্রধান কারণ গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়া। এই পরিস্থিতিতে বড় তেল উৎপাদক দেশগুলো বিশ্ববাজারে তেল পাঠানো সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে।এদিকে অবকাঠামোতে হামলার কারণে বিভিন্ন রিফাইনারি ও তেল টার্মিনাল বন্ধ হয়ে গেছে। উদাহরণ হিসেবে সৌদি আরমকোর সবচেয়ে বড় রাস তানুরা রিফাইনারি। তাছাড়া রপ্তানি টার্মিনালও হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য

এছাড়া কাতার তাদের এলএনজি রপ্তানির ক্ষেত্রে ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে। বিশ্বে সরবরাহ হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ কাতার সরবরাহ করে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ দ্রুত শেষ হলেও ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস সময় লাগতে পারে। এরই মধ্যে এশিয়ার তেল আমদানিনির্ভর অর্থনীতিগুলো—বিশেষ করে ভারত, চীন ও জাপান জ্বালানি সরবরাহে বড় চাপের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিরাপদ না হওয়া পর্যন্ত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুনঃ  বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার: প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা

আপডেটের সময়: ০৭:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে চলমান যুদ্ধ দ্রুত শেষ হলেও বিশ্বজুড়ে ভোক্তা ও ব্যবসায়ীরা আরও কয়েক সপ্তাহ বা মাস ধরে উচ্চ জ্বালানি দামের মুখোমুখি হতে হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো, সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত এবং জাহাজ চলাচলের ঝুঁকি বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করছে এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, কারণ ভোটাররা জ্বালানি দামের বৃদ্ধি নিয়ে সংবেদনশীল। বিশ্ববাজারে এরই মধ্যে তেলের দাম দ্রুত বেড়েছে।

আরও পড়ুনঃ  বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার: প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহে দাম প্রায় ২৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলারের বেশি হয়েছে, যা মহামারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধির পথে রয়েছে। সংঘাতের কারণে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এর প্রধান কারণ গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়া। এই পরিস্থিতিতে বড় তেল উৎপাদক দেশগুলো বিশ্ববাজারে তেল পাঠানো সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে।এদিকে অবকাঠামোতে হামলার কারণে বিভিন্ন রিফাইনারি ও তেল টার্মিনাল বন্ধ হয়ে গেছে। উদাহরণ হিসেবে সৌদি আরমকোর সবচেয়ে বড় রাস তানুরা রিফাইনারি। তাছাড়া রপ্তানি টার্মিনালও হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ

এছাড়া কাতার তাদের এলএনজি রপ্তানির ক্ষেত্রে ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে। বিশ্বে সরবরাহ হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ কাতার সরবরাহ করে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ দ্রুত শেষ হলেও ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস সময় লাগতে পারে। এরই মধ্যে এশিয়ার তেল আমদানিনির্ভর অর্থনীতিগুলো—বিশেষ করে ভারত, চীন ও জাপান জ্বালানি সরবরাহে বড় চাপের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিরাপদ না হওয়া পর্যন্ত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুনঃ  ভারত বা পাকিস্তান, কোনো বলয়ে যেতে চায় না বাংলাদেশের মানুষ: মির্জা ফখরুল