Dhaka ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪০ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে । আজ সোমবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর যমুনায় এ সনদে স্বাক্ষর করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া কমিটির সদস্য সচিব ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা যমুনায় প্রবেশ করেন। এ সময় এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, আড়াই মাসে প্রাণ গেল ৬০৫ জনের

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। তবে ওই সময় জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের সংগঠন এনসিপি সনদে স্বাক্ষর করেনি। এবার দলটির স্বাক্ষরের মধ্য দিয়ে সনদে নতুন রাজনৈতিক সমর্থন যুক্ত হলো।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ, পাহাড়ের রাজনীতিতে নতুন আলোচনা

এবার স্বাক্ষর করার কারণ ব্যাখ্যা করে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, অক্টোবরে এই সনদ স্বাক্ষরের সময় এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চিত ছিলাম না। কিন্তু গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ায় সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে। তাই জনরায়ের পক্ষে অবস্থান নিয়েই আমরা এবার সনদে স্বাক্ষর করলাম। এতে আমাদের ছয়জন এমপির আইনি কর্তৃত্ব থাকবে এবং ভবিষ্যতে কেউ সংস্কারবিরোধী কিছু করলে আমরা তাদের বিরুদ্ধে আইনের আওতায় লড়তে পারব।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি

আপডেটের সময়: ০৮:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে । আজ সোমবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর যমুনায় এ সনদে স্বাক্ষর করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া কমিটির সদস্য সচিব ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা যমুনায় প্রবেশ করেন। এ সময় এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। তবে ওই সময় জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের সংগঠন এনসিপি সনদে স্বাক্ষর করেনি। এবার দলটির স্বাক্ষরের মধ্য দিয়ে সনদে নতুন রাজনৈতিক সমর্থন যুক্ত হলো।

আরও পড়ুনঃ  বিদ্যুতের দাম বাড়লো

এবার স্বাক্ষর করার কারণ ব্যাখ্যা করে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, অক্টোবরে এই সনদ স্বাক্ষরের সময় এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চিত ছিলাম না। কিন্তু গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ায় সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে। তাই জনরায়ের পক্ষে অবস্থান নিয়েই আমরা এবার সনদে স্বাক্ষর করলাম। এতে আমাদের ছয়জন এমপির আইনি কর্তৃত্ব থাকবে এবং ভবিষ্যতে কেউ সংস্কারবিরোধী কিছু করলে আমরা তাদের বিরুদ্ধে আইনের আওতায় লড়তে পারব।

আরও পড়ুনঃ  সংসদে মন্ত্রীদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমার: তাহের