Dhaka ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেদরগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা নিত্যবাজারে অস্থিরতা: বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম পদযাত্রায় বাধা হামলা এনসিপির সংকট না সম্ভাবনা সংস্কারের বিপক্ষে দাঁড়ালে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির জনসভা মান্দায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত উত্তরবঙ্গে সাশ্রয়ী বাহনের নতুন ঠিকানা আটোয়ারীতে জমজমাট মোটরসাইকেলের হাট জুলাই সবার, কারও একার নয়: ডা. শফিকুর রহমান রাজধানীতে অভিযানে ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাবতলীতে সড়ক সংস্কারে ট্রাফিক পুলিশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৯ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর সর্বত্রই যাত্রী সাধারণ পড়ে চরম ভোগান্তিতে। কোথাও জলজট, কোথাও যানজট। রাস্তায় খানা-খন্দক ও বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচলে ধীর গতি। তবে এর মধ্যে ভিন্ন দৃশ্য দেখা যায় গাবতলীতে। রাস্তায় যানজট নিরসন ও যান চলাচলে গতি আনতে রাস্তার সংস্কার কাজে নেমে পড়ে খোদ ট্রাফিক বিভাগ।

গাবতলী পর্বত সিনেমা হল মোড় এলাকায় বুধবার রাতে ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলামের নেতৃত্বে সড়ক সংস্কারের এ কাজ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

আরও পড়ুনঃ  অন্ধকারে হারিয়ে যাওয়া নূরের চোখে আলো ফেরাতে জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা

ট্রাফিক মিরপুর সূত্রে জানা যায়, গাবতলী বাস টার্মিনালের সড়কটি রাজধানীর অত্যন্ত ব্যস্ততম সড়ক। গত দুই-তিন মাস ধরে গাবতলী বাস টার্মিনালের যানবাহনগুলো ঢাকার মধ্যে প্রবেশ না করে পর্বত সিনেমা হল দিয়ে বেরিবাঁধের রাস্তা দিয়ে বাস টার্মিনালে যাতায়াত করছে। পর্বত সিনেমা হল মোড় সড়কে বড় গর্ত ও পানি জমে থাকায় যান চলাচল কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  নিত্যবাজারে অস্থিরতা: বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

গত কয়েকদিনের ভারী বর্ষণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। এর বেগ পেতে হচ্ছিল ট্রাফিক পুলিশ সদস্যদের। এ অবস্তায় জনদুর্ভোগ কমাতে ও যানজট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলামের নিজস্ব উদ্যোগে সড়কটি সংস্কারে কাজ শুরু করে।

সরজমিনে দেখা যায়, গাবতলী ট্রাফিক পুলিশের সার্জেন্ট দীপক, এটিএসআই আব্দুস সামাদ, কনস্টেবল জমশেদুর, কনস্টেবল হাবিবুর, কনস্টেবল উজ্জ্বল সড়কটি সংস্কারে কাজ করছেন।

আরও পড়ুনঃ  রাজধানীর বাজারে কাঁচা মরিচ ৪০০ টাকা, চড়েছে সবজির দামও

ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলাম বলেন, রাস্তাটির গর্ত ভরাট করার কাজটি নিজের হাতে তুলে নিতে হয়েছে জনদুর্ভোগ কমাতে। এর আগেও স্বল্প পরিসরে কয়েকবার রাস্তাটির বিভিন্ন অংশ কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের নিয়ে ঠিক করেছি।

তিনি আরও বলেন, রাস্তায় এসে দেখি খানাখন্দ। পরে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে ডেকে এনে রাস্তা মেরামত শুরু করি। রাস্তাটি যান চলাচলের উপযোগী করতে প্রায় ২ ঘণ্টা কাজ করতে হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভেদরগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা

গাবতলীতে সড়ক সংস্কারে ট্রাফিক পুলিশ

আপডেটের সময়: ০১:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর সর্বত্রই যাত্রী সাধারণ পড়ে চরম ভোগান্তিতে। কোথাও জলজট, কোথাও যানজট। রাস্তায় খানা-খন্দক ও বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচলে ধীর গতি। তবে এর মধ্যে ভিন্ন দৃশ্য দেখা যায় গাবতলীতে। রাস্তায় যানজট নিরসন ও যান চলাচলে গতি আনতে রাস্তার সংস্কার কাজে নেমে পড়ে খোদ ট্রাফিক বিভাগ।

গাবতলী পর্বত সিনেমা হল মোড় এলাকায় বুধবার রাতে ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলামের নেতৃত্বে সড়ক সংস্কারের এ কাজ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

আরও পড়ুনঃ  ডিসির মানবিক ছোঁয়ায় হাসলেন শারীরিক প্রতিবন্ধী মারিয়া

ট্রাফিক মিরপুর সূত্রে জানা যায়, গাবতলী বাস টার্মিনালের সড়কটি রাজধানীর অত্যন্ত ব্যস্ততম সড়ক। গত দুই-তিন মাস ধরে গাবতলী বাস টার্মিনালের যানবাহনগুলো ঢাকার মধ্যে প্রবেশ না করে পর্বত সিনেমা হল দিয়ে বেরিবাঁধের রাস্তা দিয়ে বাস টার্মিনালে যাতায়াত করছে। পর্বত সিনেমা হল মোড় সড়কে বড় গর্ত ও পানি জমে থাকায় যান চলাচল কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  রাজধানীতে অভিযানে ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

গত কয়েকদিনের ভারী বর্ষণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। এর বেগ পেতে হচ্ছিল ট্রাফিক পুলিশ সদস্যদের। এ অবস্তায় জনদুর্ভোগ কমাতে ও যানজট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলামের নিজস্ব উদ্যোগে সড়কটি সংস্কারে কাজ শুরু করে।

সরজমিনে দেখা যায়, গাবতলী ট্রাফিক পুলিশের সার্জেন্ট দীপক, এটিএসআই আব্দুস সামাদ, কনস্টেবল জমশেদুর, কনস্টেবল হাবিবুর, কনস্টেবল উজ্জ্বল সড়কটি সংস্কারে কাজ করছেন।

আরও পড়ুনঃ  গ্যাস সংকটে রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা