Dhaka ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ কুশল বিনিময় ও কর্মসূচি বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত মালিবাগে ছুরিকাঘাতে নিহত বিল্লাল তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামি রাজধানী থেকে গ্রেফতার মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পত্নীতলায় ঐতিহাসিক দিবরের দীঘি প্রাচীন সভ্যতার নিদর্শন, পর্যটক আকর্ষণের কেন্দ্র

হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

জাহিদ হোসাইন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গাকের উদ্যোগে হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সার্বিক সহযোগিতায় দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২৭ জুন ২০২৬, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর শাখার গাক চিকিৎসক দল ও হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের তত্ত্বাবধানে ৩০ জন স্বেচ্ছাসেবীর সহায়তায় অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।

আরও পড়ুনঃ  নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

আয়োজক সূত্রে জানা যায়, চক্ষু সেবায় মোট ৩১৫ জন চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসকদের প্রাথমিক বাছাই শেষে ৩০ জন রোগীকে ছানি অপসারণসহ বিভিন্ন ধরনের চোখের অস্ত্রোপচারের জন্য দিনাজপুর গাক চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রোগীদের নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই জনকল্যাণমূলক কার্যক্রম সফল হয়েছে বলে চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা মত প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  রুমায় এলিম-ছাংদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারে অনিয়ম: ৯ ইউপি মেম্বারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ

হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

আপডেটের সময়: ০৬:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

জাহিদ হোসাইন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গাকের উদ্যোগে হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সার্বিক সহযোগিতায় দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২৭ জুন ২০২৬, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর শাখার গাক চিকিৎসক দল ও হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের তত্ত্বাবধানে ৩০ জন স্বেচ্ছাসেবীর সহায়তায় অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।

আরও পড়ুনঃ  মোড়েলগঞ্জ-শরণখোলার জন্য ২১ হাজার পানির ট্যাংক, রাস্তা, সেতু ও মাদক নির্মূলের দাবি জানালেন এমপি আব্দুল আলীম

আয়োজক সূত্রে জানা যায়, চক্ষু সেবায় মোট ৩১৫ জন চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসকদের প্রাথমিক বাছাই শেষে ৩০ জন রোগীকে ছানি অপসারণসহ বিভিন্ন ধরনের চোখের অস্ত্রোপচারের জন্য দিনাজপুর গাক চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রোগীদের নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই জনকল্যাণমূলক কার্যক্রম সফল হয়েছে বলে চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা মত প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত