
সাইফুল ইসলাম,বিশেষ প্রতিনিধি ঢাকা: রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহীদ বিল্লাল হোসেন তালুকদারের রুহের মাগফিরাত কামনায় মালিবাগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসরবাদ মালিবাগে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল পালন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহির সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ, এ জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি রমনা থানা বিএনপির সাবেক সভাপতি আরিফুর রহমান, বর্তমান আহবায়ক হাজি আশরাফুল ইসলাম, সদস্য সচিব শামীম আহম্মেদ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ। বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা বিরোধী সকল আন্দোলনে শহীদ বিল্লাল হোসেন তালুকদারের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, অতি দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এবং আমরা শহীদ বিল্লাল তালুকদারের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ ।
দোয়া ও মাহফিলে আরো উপস্থিত ছিলেন। রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বিপ্লব, যুগ্ন আহ্বায়ক আবু তাহের, গোলাম মোস্তফা প্লাবন, নুরুল আবসার হাসান, রবিউল আলম রবি, ফয়েজ উল্লাহ, সাইদুল ইসলাম, লাভলু জিয়াউল হক জিয়া। ওয়ার্ডের সভাপতি জহির মাঝি, সাধারন সম্পাদক রুবেল হাওলাদার সহ বিএনপি,স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল সহ সকল ইউনিটের বিপুলসংখ্যাক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
প্রতিবেদকের নাম 























