
জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার ২৭/০৬/২০২৬ ইং তারিখে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বিদায়ী উপহার ও শিক্ষা উপকরণ তুলে দেন, আর শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয় এবং বিদায়ী ব্যাচের জন্য দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 























