Dhaka ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ কুশল বিনিময় ও কর্মসূচি বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত মালিবাগে ছুরিকাঘাতে নিহত বিল্লাল তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামি রাজধানী থেকে গ্রেফতার মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পত্নীতলায় ঐতিহাসিক দিবরের দীঘি প্রাচীন সভ্যতার নিদর্শন, পর্যটক আকর্ষণের কেন্দ্র

দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত

মোঃ আছিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি: তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবিশ্বাস্য অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় ২৭ জুন ২০২৬, শনিবার দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোটরড্রাইভিং প্রশিক্ষণার্থীদের জন্য এক বিশেষ ‘জব ফেয়ার’ (চাকরি মেলা) অনুষ্ঠিত হয়েছে। উক্ত জব ফেয়ারের মাধ্যমে রংপুর এবং রাজশাহী রেঞ্জের ১৬টি জেলা থেকে আগত আনসার-ভিডিপি সদস্যদের মধ্য হতে ১২৬ জনকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘প্রাণ-আরএফএল গ্রুপ’-এ ড্রাইভার ও ড্রাইভারস হেলপার হিসেবে চাকরি নিশ্চিত করা হয়েছে। মেলায় অংশ নেওয়া প্রত্যেকেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে সফলভাবে মোটরড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন। অনুষ্ঠিত আনসার-ভিডিপির জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান,পিভিএম,পিভিএমএস।

আরও পড়ুনঃ  জন্ম থেকেই দুই পা স্বাভাবিকের তুলনায় ছোট। চলাফেরা করতে হয় দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে

আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আব্দার মোল্লা, দিনাজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার প্রবীর চন্দ্র এবং প্রাণ আরএফএল কোম্পানির প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল, মে ও জুন মাসে দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কারিগরি/পেশাগত প্রশিক্ষণ গ্রহণকারী সর্বমোট ২৭৮ জন তরুণ আনসার ও ভিডিপি সদস্যের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো। দেশের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ চালক তৈরিতে বাহিনীর এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বহুলীতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ

দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত

আপডেটের সময়: ০৭:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মোঃ আছিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি: তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবিশ্বাস্য অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় ২৭ জুন ২০২৬, শনিবার দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোটরড্রাইভিং প্রশিক্ষণার্থীদের জন্য এক বিশেষ ‘জব ফেয়ার’ (চাকরি মেলা) অনুষ্ঠিত হয়েছে। উক্ত জব ফেয়ারের মাধ্যমে রংপুর এবং রাজশাহী রেঞ্জের ১৬টি জেলা থেকে আগত আনসার-ভিডিপি সদস্যদের মধ্য হতে ১২৬ জনকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘প্রাণ-আরএফএল গ্রুপ’-এ ড্রাইভার ও ড্রাইভারস হেলপার হিসেবে চাকরি নিশ্চিত করা হয়েছে। মেলায় অংশ নেওয়া প্রত্যেকেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে সফলভাবে মোটরড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন। অনুষ্ঠিত আনসার-ভিডিপির জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান,পিভিএম,পিভিএমএস।

আরও পড়ুনঃ  বৈশ্বিক মহামারী প্রভাব মোকাবেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন কোরাম

আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আব্দার মোল্লা, দিনাজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার প্রবীর চন্দ্র এবং প্রাণ আরএফএল কোম্পানির প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল, মে ও জুন মাসে দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কারিগরি/পেশাগত প্রশিক্ষণ গ্রহণকারী সর্বমোট ২৭৮ জন তরুণ আনসার ও ভিডিপি সদস্যের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো। দেশের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ চালক তৈরিতে বাহিনীর এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুনঃ  গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত