Dhaka ০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

৫৬ হাজার বর্গমাইলে কোনো চাঁদাবাজ রাখা হবে না: ডা. শফিকুর রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৮০ সময় দেখুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদেরকে যদি দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয়, তবে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ভেতরে কোনো চাঁদাবাজের অস্তিত্ব সহ্য করা হবে না। দুর্নীতিকে মাটির নিচে পুঁতে ফেলা হবে এবং বিচার বিভাগকে এমনভাবে স্বাধীন করা হবে যাতে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি না হয়।”

উত্তরবঙ্গ সফর শেষে আজ শনিবার দুপুরে ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীর পক্ষে এই সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  ​নয়া পল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

বিশাল এই জনসমাবেশে ডা. শফিকুর রহমান আরও বলেন, “এদেশের মানুষ প্রয়োজনে ভেঙে পড়বে, কিন্তু তবুও তারা মচকাবে না এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আগামী নির্বাচনে ‘হাঁ’ ভোট বা ইনসাফের পক্ষে ভোট দেওয়া মানেই হলো বিগত দীর্ঘ সময়ে জালিমের হাতে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে ঘুষখোররা ঘুষ খেতে লজ্জা পাবে এবং অপরাধীরা অপরাধ ছেড়ে দিয়ে মহৎ পেশায় ফিরে আসবে।”

আরও পড়ুনঃ  ঈদ-পরবর্তী সময়েও পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবান

পথসভায় প্রধান অতিথি ডা. শফিকুর রহমান বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং শেরপুর উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমানের হাতে নির্বাচনী প্রতীক ‘দাড়িপাল্লা’ তুলে দিয়ে উপস্থিত জনতার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

আরও পড়ুনঃ  সংসদে মন্ত্রীদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমার: তাহের

শেরপুর ও ধুনট উপজেলার কয়েক হাজার নারী-পুরুষের উপস্থিতিতে এই পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা মো. দবিবুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আব্দুল আলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমানসহ বগুড়া, শেরপুর ও ধুনট জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

৫৬ হাজার বর্গমাইলে কোনো চাঁদাবাজ রাখা হবে না: ডা. শফিকুর রহমান

আপডেটের সময়: ০৭:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদেরকে যদি দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয়, তবে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ভেতরে কোনো চাঁদাবাজের অস্তিত্ব সহ্য করা হবে না। দুর্নীতিকে মাটির নিচে পুঁতে ফেলা হবে এবং বিচার বিভাগকে এমনভাবে স্বাধীন করা হবে যাতে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি না হয়।”

উত্তরবঙ্গ সফর শেষে আজ শনিবার দুপুরে ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীর পক্ষে এই সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  জামায়াত নেতারা অপপ্রচার, মিথ্যাচার করে: রিজভী

বিশাল এই জনসমাবেশে ডা. শফিকুর রহমান আরও বলেন, “এদেশের মানুষ প্রয়োজনে ভেঙে পড়বে, কিন্তু তবুও তারা মচকাবে না এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আগামী নির্বাচনে ‘হাঁ’ ভোট বা ইনসাফের পক্ষে ভোট দেওয়া মানেই হলো বিগত দীর্ঘ সময়ে জালিমের হাতে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে ঘুষখোররা ঘুষ খেতে লজ্জা পাবে এবং অপরাধীরা অপরাধ ছেড়ে দিয়ে মহৎ পেশায় ফিরে আসবে।”

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার