Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্টার সনদ লাভ করলো এপেক্স ক্লাব অফ মাতামুহুরি বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই। দুই পুলিশ সদস্যকে মারধর, পিকআপ ভাঙচুর; আটক চার নারী ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২২তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত বগুড়ার ইতিহাস-ঐতিহ্যের চিত্রকর্মে সাজছে ওভারপাসের দেয়াল, পরিদর্শনে এমপি বাদশা টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গভীর শোক কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে জামায়াতের কর্মী সমাবেশ জেলা আমীর নুর আহমদ আনোয়ারী মাঠজুড়ে সোনালী ধানের সমারোহ: পাকা ধানের শীষে কৃষকের মুখে হাসির ঝিলিক সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান

সাভারে শ্রমিকদের হামলায় সাভার থানার ওসি আহত,গাড়ীতে অগ্নিসংযোগ

মোহাম্মদ ইয়াসিন,সাভার: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উত্তপ্ত শিল্পাঞ্চল সাভার আশুলিয়া। বুধবার সকালে সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশ, শ্রমিক, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। অবরোধ করা হয়েছে ঢাকা-আরিচা মহাসড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি।

আরও পড়ুনঃ  ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম

সকাল থেকেই উত্তাল সাভারের হেমায়েতপুর ও উলাইল শিল্পাঞ্চল। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাস্তায় নামেন পোশাক কারখানার শ্রমিকরা। হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে বিক্ষোভ শুরু হলে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

আরও পড়ুনঃ  ভাইয়ের বিরুদ্ধেই রড দিয়ে মাথায় আঘাত ও ৯২ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

সংঘর্ষে দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এ সময় সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)র বহনকৃত পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। সংঘর্ষে সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ অন্তত ৫০ জন আহত হন।

আরও পড়ুনঃ  জামালপুরে বন্ধন সীডস-এর গ্রিন স্টার হাইব্রিড মরিচ চাষাবাদে বাম্পার ফলন, কৃষকের মুখে সফলতার হাসি

এর আগের দিন মঙ্গলবার বিকেলেও একই দাবিতে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলেও বুধবার সকালে নতুন করে সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনায় আরও অস্থির হয়ে উঠেছে সাভারের শিল্পাঞ্চল।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সাভারে শ্রমিকদের হামলায় সাভার থানার ওসি আহত,গাড়ীতে অগ্নিসংযোগ

আপডেটের সময়: ০৩:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন,সাভার: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উত্তপ্ত শিল্পাঞ্চল সাভার আশুলিয়া। বুধবার সকালে সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশ, শ্রমিক, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। অবরোধ করা হয়েছে ঢাকা-আরিচা মহাসড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি।

আরও পড়ুনঃ  ভাইয়ের বিরুদ্ধেই রড দিয়ে মাথায় আঘাত ও ৯২ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

সকাল থেকেই উত্তাল সাভারের হেমায়েতপুর ও উলাইল শিল্পাঞ্চল। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাস্তায় নামেন পোশাক কারখানার শ্রমিকরা। হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে বিক্ষোভ শুরু হলে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

আরও পড়ুনঃ  ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম

সংঘর্ষে দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এ সময় সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)র বহনকৃত পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। সংঘর্ষে সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ অন্তত ৫০ জন আহত হন।

আরও পড়ুনঃ  বাবার শূন্য চেয়ারে ছোট্ট আশিক: অসুস্থ বাবার মুদি দোকানে এখন শিশুটির শৈশব ও সংসারের সংগ্রাম