Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্টার সনদ লাভ করলো এপেক্স ক্লাব অফ মাতামুহুরি বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই। দুই পুলিশ সদস্যকে মারধর, পিকআপ ভাঙচুর; আটক চার নারী ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২২তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত বগুড়ার ইতিহাস-ঐতিহ্যের চিত্রকর্মে সাজছে ওভারপাসের দেয়াল, পরিদর্শনে এমপি বাদশা টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গভীর শোক কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে জামায়াতের কর্মী সমাবেশ জেলা আমীর নুর আহমদ আনোয়ারী মাঠজুড়ে সোনালী ধানের সমারোহ: পাকা ধানের শীষে কৃষকের মুখে হাসির ঝিলিক সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

​মোঃ মামুনুর রশিদ, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরের পশ্চিম পাশের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও আগাছায় ভরা অব্যবহৃত স্থান পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন ধুনট টিম’।

পরিচ্ছন্ন করা ওই স্থানটিতে পরবর্তীতে ফুলের বাগান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
​আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯:০০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন সনি।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা: প্রধান আসামি-সহ তিনজন গ্রেফতার

​উদ্বোধনের পর থেকেই বিডি ক্লিন ধুনট টিমের সদস্যরা হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে পশ্চিম পাশের দেয়ালের শেষ প্রান্ত পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় দেয়াল ঘেঁষে জমে থাকা ময়লা-আবর্জনা ও অপ্রয়োজনীয় আগাছা সম্পূর্ণ অপসারণ করা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এছাড়া, ভবিষ্যতে কেউ যাতে পুনরায় সেখানে ময়লা-আবর্জনা ফেলতে না পারে, সে জন্য পরিষ্কার করা পুরো স্থানটি নিরাপত্তা জালের (নেট) মাধ্যমে সুরক্ষিত করে ঘিরে দেওয়া হয়েছে।
​বিডি ক্লিন ধুনট উপজেলা শাখার সমন্বয়ক মোহাম্মদ তাফসীর রহমান ও উপ-সমন্বয়ক মোহাম্মদ রাসেল মাহমুদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনটির অন্যান্য সদস্যদের মধ্যে আরও অংশ নেন— মো. নোমান, আল আমিন, রাশেদ, সোহান, ফজলুল, সামিউল, সাব্বির, হাসান, ফিরোজ ও সিয়াম।

আরও পড়ুনঃ  প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী

​পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন ধুনট পৌরসভার কার্যসহকারী মো. মাহমুদুল ইসলাম টুকু। এ সময় স্থানীয়দের মধ্যে শাকিল দাদা ভাই, সম্রাট মন্ডল, আরমানসহ অন্যান্য স্থানীয় স্বেচ্ছাসেবী যুবকেরা উপস্থিত ছিলেন।

​হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এর আশপাশের সৌন্দর্য বৃদ্ধিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ধুনট টিমের এমন সুন্দর উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল ও হাসপাতাল কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান

আপডেটের সময়: ০৬:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

​মোঃ মামুনুর রশিদ, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরের পশ্চিম পাশের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও আগাছায় ভরা অব্যবহৃত স্থান পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন ধুনট টিম’।

পরিচ্ছন্ন করা ওই স্থানটিতে পরবর্তীতে ফুলের বাগান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
​আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯:০০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন সনি।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

​উদ্বোধনের পর থেকেই বিডি ক্লিন ধুনট টিমের সদস্যরা হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে পশ্চিম পাশের দেয়ালের শেষ প্রান্ত পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় দেয়াল ঘেঁষে জমে থাকা ময়লা-আবর্জনা ও অপ্রয়োজনীয় আগাছা সম্পূর্ণ অপসারণ করা হয়।

আরও পড়ুনঃ  দীঘিনালা সীমান্তে বিজিবি - বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত