
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
‘আজকের জনবাণী’ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা’র সহধর্মিণী আমেনা খাতুন (৩৯) গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শে করানো সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, তার শরীরে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে মাত্র ৮ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার রক্তের গ্রুপ ‘বি পজেটিভ’ (B+)। প্রয়োজনে তাকে দ্রুত রক্ত সঞ্চালনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে সহধর্মিণীর এই অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক আব্দুর রহমান মোল্লা। তিনি তার স্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়েছেন। একই সাথে তিনি তার সহকর্মী, আজকের জনবাণী পরিবার, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনসহ সবার কাছে বিশেষ দোয়ার অনুরোধ করেছেন।
পরিবারের পক্ষ থেকে আমেনা খাতুনের দ্রুত শেফায়ে কামেলা (পূর্ণ সুস্থতা) কামনায় সকলের নিকট আন্তরিক দোয়া প্রত্যাশা করা হয়েছে। রক্তদানে আগ্রহী বা প্রয়োজনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে এই নম্বরে: ০১৮৯৩৪৩৩৮৬১।
প্রতিবেদকের নাম 
























