Dhaka ০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

সব কিছুর মালিক আল্লাহঃ তারেক রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৯৩ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বক্তব্যের দিকে ইঙ্গিত করে তাদের কঠোর সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের নাম উল্লেখ না করে তিনি বলেন, নির্বাচনের আগে একটি দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। তারা শুধু মানুষকে ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদেরকে শিরক করাচ্ছে; নাউজুবিল্লাহ। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার একপর্যায়ে জনসভায় শ্রোতা হিসেবে দাঁড়িয়ে থাকা একজনকে মঞ্চে ডেকে নিয়ে তারেক রহমান প্রশ্ন করেন, ‘আপনি কাবা শরিফে গেছেন, কাবা শরিফের মালিক কে?’ ওই ব্যক্তি উত্তর দেন, ‘আল্লাহ’। তখন তারেক রহমান জানতে চান, ‘আমরা মুসলমান সবাই, এই দিন-দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে?’। উত্তর আসে, ‘আল্লাহ’। বিএনপি চেয়ারম্যান আবার প্রশ্ন করেন, ‘এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে?’ উত্তর আসে, ‘আল্লাহ’। তারেক রহমান প্রশ্ন করেন, ‘বেহেশতের মালিক কে?’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ’। এবার তারেক রহমান জানতে চান, ‘দোজখের মালিক কে?’ উত্তর আসে, ‘আল্লাহ’। এ সময় উপস্থিত জনতাও সমস্বরে ‘আল্লাহ, আল্লাহ’ উত্তর দিচ্ছিলেন।

আরও পড়ুনঃ  ​নয়া পল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

এরপর বিএনপি চেয়ারম্যান বলেন- আপনারা সবাই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ; বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে নির্বাচনের আগেই একটি দল ‘এই দেব, ওই দেব বলছে’; টিকিট দেব বলছে না? যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি সে বলে, শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর, একমাত্র সবকিছুর অধিকার- উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে- বোঝেন এবার।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

তারেক রহমান বলেন, ‘শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা; নাউজুবিল্লাহ। প্রিয় ভাই-বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি- এবার একে দেখে’ এ সময় বিএনপি চেয়ারম্যান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, ১৯৭১ সালের যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে। এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা- তাদের সম্মানহানি হয়েছে; কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই দেখেই নিয়েছে। তিনি বলেন, ‘এই কুফরির বিরুদ্ধে, এই হটকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ
Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

সব কিছুর মালিক আল্লাহঃ তারেক রহমান

আপডেটের সময়: ০৫:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বক্তব্যের দিকে ইঙ্গিত করে তাদের কঠোর সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের নাম উল্লেখ না করে তিনি বলেন, নির্বাচনের আগে একটি দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। তারা শুধু মানুষকে ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদেরকে শিরক করাচ্ছে; নাউজুবিল্লাহ। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার একপর্যায়ে জনসভায় শ্রোতা হিসেবে দাঁড়িয়ে থাকা একজনকে মঞ্চে ডেকে নিয়ে তারেক রহমান প্রশ্ন করেন, ‘আপনি কাবা শরিফে গেছেন, কাবা শরিফের মালিক কে?’ ওই ব্যক্তি উত্তর দেন, ‘আল্লাহ’। তখন তারেক রহমান জানতে চান, ‘আমরা মুসলমান সবাই, এই দিন-দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে?’। উত্তর আসে, ‘আল্লাহ’। বিএনপি চেয়ারম্যান আবার প্রশ্ন করেন, ‘এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে?’ উত্তর আসে, ‘আল্লাহ’। তারেক রহমান প্রশ্ন করেন, ‘বেহেশতের মালিক কে?’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ’। এবার তারেক রহমান জানতে চান, ‘দোজখের মালিক কে?’ উত্তর আসে, ‘আল্লাহ’। এ সময় উপস্থিত জনতাও সমস্বরে ‘আল্লাহ, আল্লাহ’ উত্তর দিচ্ছিলেন।

আরও পড়ুনঃ  ঈদ-পরবর্তী সময়েও পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবান

এরপর বিএনপি চেয়ারম্যান বলেন- আপনারা সবাই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ; বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে নির্বাচনের আগেই একটি দল ‘এই দেব, ওই দেব বলছে’; টিকিট দেব বলছে না? যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি সে বলে, শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর, একমাত্র সবকিছুর অধিকার- উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে- বোঝেন এবার।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও একজন সিএনজি চালক নিহত

তারেক রহমান বলেন, ‘শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা; নাউজুবিল্লাহ। প্রিয় ভাই-বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি- এবার একে দেখে’ এ সময় বিএনপি চেয়ারম্যান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, ১৯৭১ সালের যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে। এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা- তাদের সম্মানহানি হয়েছে; কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই দেখেই নিয়েছে। তিনি বলেন, ‘এই কুফরির বিরুদ্ধে, এই হটকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ