Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নির্যাতন ও নিপীড়ন করে কি সাংবাদিকদের দমানো যায়? এম. মুক্তাদির হোসেন – প্রধান উপদেষ্টা, টিম জার্নালিস্ট’স সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে হাতাহাতি উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল কেন্দ্রের নির্দেশে বহিষ্কার ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা উচ্ছেদেও ফিরছে না সড়ক ফুটপাত চাপে বিপর্যস্ত ঢাকা নাটোরের লালপুরে ইমো হ্যাকারদের হাতে নিঃস্ব হচ্ছেন প্রবাসীরা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে ১৩ বোতল কোডিন সিরাপ উদ্ধার, মামলা বাগেরহাটে নিজ ঘরে মিললো সাবেক ইউপি সদস্যের লাশ শিমের ‘ডাবল সেঞ্চুরি’, স্বস্তি নেই মাছ-মাংসে কেরানীগঞ্জের মানুষের ভালোবাসায় চিরকাল বেঁচে থাকতে চাই: সাংবাদিক আব্দুর রহমান মোল্লা

শুভাঢ্যায় ‘ভালো চিন্তার হোটেল’-এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা

“একজন মানুষের ক্ষুধা নিবারণ করা শুধু খাবার দেওয়া নয়, এটি তার প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার প্রকাশ।” এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যায় সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ— “ভালো চিন্তার হোটেল”।
​‘চিরন্তন সমাজ কল্যাণ সংস্থা’-এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় শুভাঢ্যা এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অত্র এলাকার দুস্থ ও পথমানুষের একবেলার আহারের চাহিদা মেটাতে এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
​আজ সরেজমিন দেখা যায়, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার ‘ভালো চিন্তার হোটেল’-এর পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পরম যত্নে খাবার পরিবেশন করা হচ্ছে। এ সময় উপস্থিত দুস্থ মানুষের মুখে আহারের তৃপ্তি ও স্বস্তির ছাপ লক্ষ্য করা যায়।
​সংস্থার সংশ্লিষ্টরা জানান, আমাদের সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সামান্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন, তবে কোনো মানুষই না খেয়ে থাকবে না। এই ছোট্ট একটি সহযোগিতা হয়তো কারও মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারে।
​“আসুন প্রতিদিন একটি হলেও ভালো চিন্তা করি”—এই প্রত্যয় নিয়ে এগিয়ে চলা ‘চিরন্তন সমাজ কল্যাণ সংস্থা’-এর এই মানবিক কর্মকাণ্ডে সমাজের বিত্তবান ও সৌভাগ্যবান ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
​মানবতার সেবায় নিবেদিত এই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা মধ্যপাড়া এলাকায় অবস্থিত।

আরও পড়ুনঃ  লালপুরে ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের হাজিরা প্যারেড ও অফিসার ইনচার্জের দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

নির্যাতন ও নিপীড়ন করে কি সাংবাদিকদের দমানো যায়? এম. মুক্তাদির হোসেন – প্রধান উপদেষ্টা, টিম জার্নালিস্ট’স

শুভাঢ্যায় ‘ভালো চিন্তার হোটেল’-এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

আপডেটের সময়: ০৩:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা

“একজন মানুষের ক্ষুধা নিবারণ করা শুধু খাবার দেওয়া নয়, এটি তার প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার প্রকাশ।” এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যায় সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ— “ভালো চিন্তার হোটেল”।
​‘চিরন্তন সমাজ কল্যাণ সংস্থা’-এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় শুভাঢ্যা এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অত্র এলাকার দুস্থ ও পথমানুষের একবেলার আহারের চাহিদা মেটাতে এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
​আজ সরেজমিন দেখা যায়, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার ‘ভালো চিন্তার হোটেল’-এর পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পরম যত্নে খাবার পরিবেশন করা হচ্ছে। এ সময় উপস্থিত দুস্থ মানুষের মুখে আহারের তৃপ্তি ও স্বস্তির ছাপ লক্ষ্য করা যায়।
​সংস্থার সংশ্লিষ্টরা জানান, আমাদের সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সামান্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন, তবে কোনো মানুষই না খেয়ে থাকবে না। এই ছোট্ট একটি সহযোগিতা হয়তো কারও মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারে।
​“আসুন প্রতিদিন একটি হলেও ভালো চিন্তা করি”—এই প্রত্যয় নিয়ে এগিয়ে চলা ‘চিরন্তন সমাজ কল্যাণ সংস্থা’-এর এই মানবিক কর্মকাণ্ডে সমাজের বিত্তবান ও সৌভাগ্যবান ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
​মানবতার সেবায় নিবেদিত এই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা মধ্যপাড়া এলাকায় অবস্থিত।

আরও পড়ুনঃ  দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তায় মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণের পর সনদপত্র বিতরণ