Dhaka ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নির্যাতন ও নিপীড়ন করে কি সাংবাদিকদের দমানো যায়? এম. মুক্তাদির হোসেন – প্রধান উপদেষ্টা, টিম জার্নালিস্ট’স সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে হাতাহাতি উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল কেন্দ্রের নির্দেশে বহিষ্কার ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা উচ্ছেদেও ফিরছে না সড়ক ফুটপাত চাপে বিপর্যস্ত ঢাকা নাটোরের লালপুরে ইমো হ্যাকারদের হাতে নিঃস্ব হচ্ছেন প্রবাসীরা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে ১৩ বোতল কোডিন সিরাপ উদ্ধার, মামলা বাগেরহাটে নিজ ঘরে মিললো সাবেক ইউপি সদস্যের লাশ শিমের ‘ডাবল সেঞ্চুরি’, স্বস্তি নেই মাছ-মাংসে কেরানীগঞ্জের মানুষের ভালোবাসায় চিরকাল বেঁচে থাকতে চাই: সাংবাদিক আব্দুর রহমান মোল্লা

সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে হাতাহাতি উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল কেন্দ্রের নির্দেশে বহিষ্কার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় সীতাকুণ্ড উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। শুক্রবার (২ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিটি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  ইউএনওর সহায়তায় স্কুলে ফিরলো বাবাকে চা-রুটি খাওয়ানো সেই শিশু

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে ব্যক্তিগত গাড়ি রাখা নিয়ে যুবদল নেতা ইসমাইল হোসেনের সঙ্গে থানার গাড়িচালক মো. শফিকের কথা কাটাকাটি হয়। শফিক তাকে জানান, কিছুক্ষণের মধ্যে ওসির গাড়ি আসবে এবং সেখানে রাখা হবে। তাই তার গাড়িটি অন্যত্র সরিয়ে রাখতে বলা হয়। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে শফিকের হাতে আংটির আঁচড়ে সামান্য রক্তক্ষরণ হয়। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা ইসমাইল হোসেনকে থানার ভেতরে নিয়ে আটক করেন। থানা সূত্র আরও জানায়, ঘটনার পর আহত শফিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। এদিকে ইসমাইল হোসেনকে থানায় আটকের পর স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। প্রায় চার ঘণ্টা পর রাত দেড়টার দিকে বন্ডে স্বাক্ষর নেওয়ার পর তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  শোকের ছায়ায় আচ্ছন্ন ধুনট: জমিদারের জানাজায় হাজারো মুসল্লির ঢল

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন রাজুসহ বিএনপি ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর। ঘটনার পরদিনই কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে ইসমাইল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়

আরও পড়ুনঃ  ধুনট উপজেলা ডাক বাংলোর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

নির্যাতন ও নিপীড়ন করে কি সাংবাদিকদের দমানো যায়? এম. মুক্তাদির হোসেন – প্রধান উপদেষ্টা, টিম জার্নালিস্ট’স

সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে হাতাহাতি উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল কেন্দ্রের নির্দেশে বহিষ্কার

আপডেটের সময়: ০৭:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় সীতাকুণ্ড উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। শুক্রবার (২ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিটি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  ইউএনওর সহায়তায় স্কুলে ফিরলো বাবাকে চা-রুটি খাওয়ানো সেই শিশু

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে ব্যক্তিগত গাড়ি রাখা নিয়ে যুবদল নেতা ইসমাইল হোসেনের সঙ্গে থানার গাড়িচালক মো. শফিকের কথা কাটাকাটি হয়। শফিক তাকে জানান, কিছুক্ষণের মধ্যে ওসির গাড়ি আসবে এবং সেখানে রাখা হবে। তাই তার গাড়িটি অন্যত্র সরিয়ে রাখতে বলা হয়। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে শফিকের হাতে আংটির আঁচড়ে সামান্য রক্তক্ষরণ হয়। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা ইসমাইল হোসেনকে থানার ভেতরে নিয়ে আটক করেন। থানা সূত্র আরও জানায়, ঘটনার পর আহত শফিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। এদিকে ইসমাইল হোসেনকে থানায় আটকের পর স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। প্রায় চার ঘণ্টা পর রাত দেড়টার দিকে বন্ডে স্বাক্ষর নেওয়ার পর তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  দীর্ঘ চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন রাজুসহ বিএনপি ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর। ঘটনার পরদিনই কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে ইসমাইল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়

আরও পড়ুনঃ  রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতাল এখন নিজেই যেন ব্যাধিগ্রস্ত