
আন্তর্জাতিক ডেস্ক: শত্রুদের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত অভিযান চলবে মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তু ‘ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী আঘাতে’ বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, শত্রু চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত এ অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।
এতে আরও বলা হয়েছে, এ অঞ্চলে থাকা সব মার্কিন সম্পদ ও স্থাপনাকে ইরানের সেনাবাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা উত্তর-পশ্চিম ইরানের জানজান শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর দিয়েছে। অন্যদিকে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার পরামর্শ দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, আপনারা যতদূর সম্ভব পরিস্থিতি শান্ত থাকতে, সামর্থ্য থাকলে নিরাপদবোধ করেন এমন অন্য কোনো স্থান বা শহরে চলে যান।
প্রতিবেদকের নাম 

























