Dhaka ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী সমবায়কে উপেক্ষা করে পল্লী উন্নয়ন নয়: জাতীয় পল্লী উন্নয়ন দিবস কমিটিতে ইউসিসিএ সভাপতিদের বাদ দেওয়া কেন উদ্বেগজনক কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই ইরানের: ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে সিএনএন।সংবাদ বিশ্লেষণ সেবা সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফার্স নিউজ জানায়, ইরান কোনো তাড়াহুড়ো করছে না। যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিতেও কোনো পরিবর্তন আসবে না। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে টানা ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো সমঝোতা ছাড়াই ঐতিহাসিক ওই আলোচনা শেষ করেছে তারা।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই ফলাফলকে ইরানের জন্য ‘দুঃসংবাদ’ বলে মন্তব্য করেছেন। তবে ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আতাউল্লাহ মোহাজেরানি ভিন্ন মত প্রকাশ করে বলেছেন, এর চেয়েও খারাপ খবর হলো, এটি যুক্তরাষ্ট্রের জন্য। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রই আলোচনার উদ্যোগ নেয়, মধ্যস্থতাকারী ঠিক করে এবং ইরানের দেয়া দশটি শর্ত মেনে নেয়। কিন্তু শেষ পর্যন্ত তারা আলোচনার টেবিলে বসে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে, যা তারা যুদ্ধক্ষেত্রে অর্জন করতে পারেনি। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলোচনায় অংশ নেয়া ইরানের প্রতিনিধিদল মধ্যরাতের দিকে ইসলামাবাদ ত্যাগ করেছে।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ, পাহাড়ের রাজনীতিতে নতুন আলোচনা
Tag :
জনপ্রিয় পোস্ট

শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই ইরানের: ইরান

আপডেটের সময়: ০৬:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে সিএনএন।সংবাদ বিশ্লেষণ সেবা সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফার্স নিউজ জানায়, ইরান কোনো তাড়াহুড়ো করছে না। যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিতেও কোনো পরিবর্তন আসবে না। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে টানা ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো সমঝোতা ছাড়াই ঐতিহাসিক ওই আলোচনা শেষ করেছে তারা।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ, পাহাড়ের রাজনীতিতে নতুন আলোচনা

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই ফলাফলকে ইরানের জন্য ‘দুঃসংবাদ’ বলে মন্তব্য করেছেন। তবে ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আতাউল্লাহ মোহাজেরানি ভিন্ন মত প্রকাশ করে বলেছেন, এর চেয়েও খারাপ খবর হলো, এটি যুক্তরাষ্ট্রের জন্য। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রই আলোচনার উদ্যোগ নেয়, মধ্যস্থতাকারী ঠিক করে এবং ইরানের দেয়া দশটি শর্ত মেনে নেয়। কিন্তু শেষ পর্যন্ত তারা আলোচনার টেবিলে বসে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে, যা তারা যুদ্ধক্ষেত্রে অর্জন করতে পারেনি। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলোচনায় অংশ নেয়া ইরানের প্রতিনিধিদল মধ্যরাতের দিকে ইসলামাবাদ ত্যাগ করেছে।

আরও পড়ুনঃ  ঈদ-পরবর্তী সময়েও পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবান