Dhaka ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চট্টগ্রামে সফর উপলক্ষে সম্পাদক রফিকুল ইসলাম ( জামান ) কুলাউড়ার পূর্ব মনসুরে কালভার্ট এখন ম”র”ণফাঁ”দ, ঝুঁ”কি’তে শিক্ষার্থী ও পথচারীরা বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ ধুনটে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ জামালপুরের মাদারগঞ্জে ৯৭ পিস ইয়াবাসহ তিনজন আটকের পর কারাগারে প্রেরণ আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। জামালপুরের সরিষাবাড়িতেও সারাদেশের ন্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানার তাগিদ সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত, ৫০ হাজার টাকা জরিমানা

কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৬ সময় দেখুন

আমিনুল,কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩ নং গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে জেলা প্রশাসক বরাবর অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন ১১জন ইউপি মেম্বার। বুধবার (২৮ অক্টোবর) অনাস্থা প্রস্তাবের মাধ্যম হিসেবে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেন। আজ ২৯ অক্টোবর কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের পাঠিয়েছেন বলে জানা গেছে।

লিখিত অনাস্থা প্রস্তাব সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নং গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ২০২৬-২০২৭ অর্থবছরে বিধিবহির্ভূতভাবে আবাসিক কর আদায়কারী হিসেবে পাবনা জেলার জোত আইটি কে দায়িত্ব দেন। এবং ৯ টি ওয়ার্ড থেকে ১৫ লক্ষ টাকা নগদ কর আদায় করেন। পরবর্তীতে পরিষদে রেজুলেশন না করে সকল অর্থ আত্মসাত করেন। এছাড়াও ২০২৫-২০২৬ অর্থবছরে ইউপি সদস্যদের রেজুলেশন ছাড়া অ্যাসেসমেন্ট অনুযায়ী আনুমানিক ৭ হাজার হোল্ডিং নেমপ্লেট বিক্রি করেন।

আরও পড়ুনঃ  পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী

এই টাকার কোনো প্রকার হিসাব পরিষদে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এবং উল্লেখ করেন, স্থানীয় সরকারের (ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৩ ধারার ৩ উপধারা অনুযায়ী ৮ জন সাধারণ ও ৩ জন সংরক্ষিত ইউপি সদস্য মিলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হন। এছাড়াও প্রয়োজনীয় বিহিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উক্ত আত্মসাৎকৃত অর্থ দ্বারা ইউপি সদস্যদের বকেয়া বেতন এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করার জন্য কর্তৃপক্ষের নিকট প্রার্থনা করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র

অনাস্থা প্রস্তাবের অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, পরিচালক, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারকে পেরণ করা হয়। উল্লেখ্য, গান্ধাইল ইউপির মোট ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এ বিষয়ে গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক মুঠোফোনে জানান, তিনি অনাস্থার বিষয়টি অবগত নন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীনকে তার কার্যালয়ে না পেয়ে মোবাইলে কল করা হলে তিনি তা কেটে দেন।

আরও পড়ুনঃ  প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদুল
Tag :
জনপ্রিয় পোস্ট

কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

আপডেটের সময়: ০২:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আমিনুল,কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩ নং গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে জেলা প্রশাসক বরাবর অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন ১১জন ইউপি মেম্বার। বুধবার (২৮ অক্টোবর) অনাস্থা প্রস্তাবের মাধ্যম হিসেবে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেন। আজ ২৯ অক্টোবর কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের পাঠিয়েছেন বলে জানা গেছে।

লিখিত অনাস্থা প্রস্তাব সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নং গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ২০২৬-২০২৭ অর্থবছরে বিধিবহির্ভূতভাবে আবাসিক কর আদায়কারী হিসেবে পাবনা জেলার জোত আইটি কে দায়িত্ব দেন। এবং ৯ টি ওয়ার্ড থেকে ১৫ লক্ষ টাকা নগদ কর আদায় করেন। পরবর্তীতে পরিষদে রেজুলেশন না করে সকল অর্থ আত্মসাত করেন। এছাড়াও ২০২৫-২০২৬ অর্থবছরে ইউপি সদস্যদের রেজুলেশন ছাড়া অ্যাসেসমেন্ট অনুযায়ী আনুমানিক ৭ হাজার হোল্ডিং নেমপ্লেট বিক্রি করেন।

আরও পড়ুনঃ  লালপুরে অনলাইন প্রতারণা: ৫ মোবাইল ও ২৫ সিমসহ দুই ভাই গ্রেপ্তার

এই টাকার কোনো প্রকার হিসাব পরিষদে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এবং উল্লেখ করেন, স্থানীয় সরকারের (ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৩ ধারার ৩ উপধারা অনুযায়ী ৮ জন সাধারণ ও ৩ জন সংরক্ষিত ইউপি সদস্য মিলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হন। এছাড়াও প্রয়োজনীয় বিহিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উক্ত আত্মসাৎকৃত অর্থ দ্বারা ইউপি সদস্যদের বকেয়া বেতন এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করার জন্য কর্তৃপক্ষের নিকট প্রার্থনা করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র

অনাস্থা প্রস্তাবের অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, পরিচালক, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারকে পেরণ করা হয়। উল্লেখ্য, গান্ধাইল ইউপির মোট ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এ বিষয়ে গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক মুঠোফোনে জানান, তিনি অনাস্থার বিষয়টি অবগত নন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীনকে তার কার্যালয়ে না পেয়ে মোবাইলে কল করা হলে তিনি তা কেটে দেন।

আরও পড়ুনঃ  চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।