Dhaka ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন কাশফুলে সেজেছে বাঁশখালীর গন্ডামারা, মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫ মানবপাচার ইয়াবা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা মানিকগঞ্জে দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরের মাদারগঞ্জে সচেতনতা তৈরীর লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত

পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

পবা, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে আবুল কালাম আজাদ (৪৫) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার নওহাটা মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার (আজ) সকালে খবর পেয়ে পবা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আবুল কালাম আজাদ মধুসুদনপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার

 

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে বাড়িতে নিহতের স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। তবে কীভাবে, কেন বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তার স্ত্রী। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন

পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন

আপডেটের সময়: ০৮:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পবা, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে আবুল কালাম আজাদ (৪৫) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার নওহাটা মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার (আজ) সকালে খবর পেয়ে পবা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আবুল কালাম আজাদ মধুসুদনপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ

 

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে বাড়িতে নিহতের স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। তবে কীভাবে, কেন বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তার স্ত্রী। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ