Dhaka ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীতে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ বিদ্যুৎ সংকটে নাগরপুর-দেলদুয়ার, মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি” ধুমেরকুটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আজহারুল ইসলাম বাবুল আর নেই পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ কুশল বিনিময় ও কর্মসূচি বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত মালিবাগে ছুরিকাঘাতে নিহত বিল্লাল তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য

বিশ্ব মাদকবিরোধী দিবসে বগুড়ায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‌্যালি

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগর শাখার উদ্যোগে একটি মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বটতলা থেকে র‌্যালিটি শুরু হয়ে তিনমাথা রেলগেট, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, বনানী, কলোনী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও সাতমাথা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করেন এবং জনসমাগমপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় পথচারীরা হাত নেড়ে র‌্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। র‌্যালি শেষে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারি শফিকুল ইসলাম, আইন সম্পাদক আল জাবের হক্কানী এবং প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  আনোয়ারায় মা-মেয়ে হত্যা: ১০ দিনেই পুলিশের চার্জশিট দাখিল

সমাবেশে খন্দকার হাবিবুল্লাহ বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং যুবসমাজের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে ছাত্রশিবির ধারাবাহিকভাবে কাজ করছে। একই সঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ মাদকমুক্ত রাখতে সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। তিনি কলেজ ক্যাম্পাসে মাদক সেবন ও বিক্রয় বন্ধে প্রশাসনের কার্যকর সহযোগিতাও কামনা করেন।

আরও পড়ুনঃ  আমবাড়ী হযরতপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক ২
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজধানীতে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

বিশ্ব মাদকবিরোধী দিবসে বগুড়ায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‌্যালি

আপডেটের সময়: ০৪:০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগর শাখার উদ্যোগে একটি মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বটতলা থেকে র‌্যালিটি শুরু হয়ে তিনমাথা রেলগেট, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, বনানী, কলোনী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও সাতমাথা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করেন এবং জনসমাগমপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় পথচারীরা হাত নেড়ে র‌্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। র‌্যালি শেষে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারি শফিকুল ইসলাম, আইন সম্পাদক আল জাবের হক্কানী এবং প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  বামেরছড়া-ডানেরছড়ায় নতুন নেতৃত্ব বাছাই কাল, ভোটযুদ্ধে ১৪ প্রার্থী

সমাবেশে খন্দকার হাবিবুল্লাহ বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং যুবসমাজের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে ছাত্রশিবির ধারাবাহিকভাবে কাজ করছে। একই সঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ মাদকমুক্ত রাখতে সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। তিনি কলেজ ক্যাম্পাসে মাদক সেবন ও বিক্রয় বন্ধে প্রশাসনের কার্যকর সহযোগিতাও কামনা করেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত