Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্টার সনদ লাভ করলো এপেক্স ক্লাব অফ মাতামুহুরি বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই। দুই পুলিশ সদস্যকে মারধর, পিকআপ ভাঙচুর; আটক চার নারী ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২২তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত বগুড়ার ইতিহাস-ঐতিহ্যের চিত্রকর্মে সাজছে ওভারপাসের দেয়াল, পরিদর্শনে এমপি বাদশা টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গভীর শোক কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে জামায়াতের কর্মী সমাবেশ জেলা আমীর নুর আহমদ আনোয়ারী মাঠজুড়ে সোনালী ধানের সমারোহ: পাকা ধানের শীষে কৃষকের মুখে হাসির ঝিলিক সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান

বিশ্বনাথ আদর্শ বাজার ইন্টার সিটি নৌকা বাইচ দলের মাঝে স্বপ্ন কো-অপারেটিভের জার্সি বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আদর্শ বাজার গুচ্ছ গ্রামে বিশ্বনাথ আদর্শ বাজার ইন্টার সিটি নৌকা বাইচ দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেছে স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

গত (০৫ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ জার্সি বিতরণ অনুষ্ঠানে দলের খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাফ্-উদ-দৌলা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নৌকা বাইচ বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জনপদের অন্যতম জনপ্রিয় ক্রীড়া আয়োজন। এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে ‘সমতায় তারুণ্য’ শীর্ষক রাউন্ড টেবিল সংলাপ অনুষ্ঠিত

তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের বিকাশে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পাশাপাশি বিত্তবান ও সমাজসচেতন ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। এতে গ্রামীণ জনপদে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও যোগ্যতা প্রকাশের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে নকল চকলেট কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোসাব্বের আহাম্মেদ কোয়েল, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায় এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  ধুনটে ড্রেন নির্মাণে অনিয়ম, ১৭ মিটার ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ পৌর প্রশাসকের

এ সময় বক্তারা স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও স্থানীয় ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জার্সি বিতরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বিশ্বনাথ আদর্শ বাজার ইন্টার সিটি নৌকা বাইচ দলের খেলোয়াড়দের মনোবল বাড়াবে এবং নৌকা বাইচের ঐতিহ্য ও জনপ্রিয়তা ধরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্বনাথ আদর্শ বাজার ইন্টার সিটি নৌকা বাইচ দলের মাঝে স্বপ্ন কো-অপারেটিভের জার্সি বিতরণ

আপডেটের সময়: ০৫:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আদর্শ বাজার গুচ্ছ গ্রামে বিশ্বনাথ আদর্শ বাজার ইন্টার সিটি নৌকা বাইচ দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেছে স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

গত (০৫ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ জার্সি বিতরণ অনুষ্ঠানে দলের খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাফ্-উদ-দৌলা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নৌকা বাইচ বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জনপদের অন্যতম জনপ্রিয় ক্রীড়া আয়োজন। এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম

তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের বিকাশে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পাশাপাশি বিত্তবান ও সমাজসচেতন ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। এতে গ্রামীণ জনপদে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও যোগ্যতা প্রকাশের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে ‘সমতায় তারুণ্য’ শীর্ষক রাউন্ড টেবিল সংলাপ অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোসাব্বের আহাম্মেদ কোয়েল, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায় এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান