Dhaka ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্টার সনদ লাভ করলো এপেক্স ক্লাব অফ মাতামুহুরি বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই। দুই পুলিশ সদস্যকে মারধর, পিকআপ ভাঙচুর; আটক চার নারী ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২২তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত বগুড়ার ইতিহাস-ঐতিহ্যের চিত্রকর্মে সাজছে ওভারপাসের দেয়াল, পরিদর্শনে এমপি বাদশা টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গভীর শোক কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে জামায়াতের কর্মী সমাবেশ জেলা আমীর নুর আহমদ আনোয়ারী মাঠজুড়ে সোনালী ধানের সমারোহ: পাকা ধানের শীষে কৃষকের মুখে হাসির ঝিলিক সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে ড্রেন নির্মাণে অনিয়ম, ১৭ মিটার ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ পৌর প্রশাসকের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪৩ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট পৌর শহরে ড্রেন নির্মাণে অনিয়ম ও ত্রুটির অভিযোগের সত্যতা পেয়ে ১৭ মিটার ড্রেন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মুনসুর শোয়াইব।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌর শহরের পূর্বভরনশাহী গ্রামসংলগ্ন এলাকায় সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা: প্রধান আসামি-সহ তিনজন গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট কৃষি অফিস চত্বর থেকে পূর্বভরনশাহী গ্রামের পাশ দিয়ে ইছামতী নদী পর্যন্ত ১ হাজার ৬২৬ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণের কাজ চলছে। প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রনি এন্টারপ্রাইজ।

নির্মাণকাজে রড ও সিমেন্ট ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলে বুধবার (৪ নভেম্বর) স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে এলাকাবাসীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকেরা কাজ বন্ধ করে সরঞ্জাম নিয়ে চলে যান।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে ‘সমতায় তারুণ্য’ শীর্ষক রাউন্ড টেবিল সংলাপ অনুষ্ঠিত

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পৌর কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান পৌর প্রশাসক মীর আল মুনসুর শোয়াইব।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন

পরিদর্শনকালে ড্রেন নির্মাণে ত্রুটির সত্যতা পাওয়ার পর তিনি অনিয়মের মাধ্যমে নির্মিত ১৭ মিটার অংশ ভেঙে ফেলে মানসম্মতভাবে নতুন করে নির্মাণের নির্দেশ দেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহারের দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ধুনটে ড্রেন নির্মাণে অনিয়ম, ১৭ মিটার ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ পৌর প্রশাসকের

আপডেটের সময়: ০৪:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট পৌর শহরে ড্রেন নির্মাণে অনিয়ম ও ত্রুটির অভিযোগের সত্যতা পেয়ে ১৭ মিটার ড্রেন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মুনসুর শোয়াইব।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌর শহরের পূর্বভরনশাহী গ্রামসংলগ্ন এলাকায় সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  শার্শায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট কৃষি অফিস চত্বর থেকে পূর্বভরনশাহী গ্রামের পাশ দিয়ে ইছামতী নদী পর্যন্ত ১ হাজার ৬২৬ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণের কাজ চলছে। প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রনি এন্টারপ্রাইজ।

নির্মাণকাজে রড ও সিমেন্ট ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলে বুধবার (৪ নভেম্বর) স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে এলাকাবাসীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকেরা কাজ বন্ধ করে সরঞ্জাম নিয়ে চলে যান।

আরও পড়ুনঃ  গোয়াইনঘাটে ভাঙা ব্রিজে চরম দুর্ভোগ: মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রোগীরা

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পৌর কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান পৌর প্রশাসক মীর আল মুনসুর শোয়াইব।

আরও পড়ুনঃ  মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান