
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এসময় আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার এবং রাত ৮টার পর দোকানপাট বন্ধের সরকারি নির্দেশনা বাস্তবায়নে তদারকি করা হয়। গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিস থেকে মোট ৯টি টিম বিভিন্ন ১০টি এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান, রাস্তার বাতি, অটো চার্জ ও গ্যারেজে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার বিষয়ে গ্রাহকদের সচেতন করা হয়।
অভিযান চলাকালে রাত ৮টার পর চালু থাকা ১৬টি দোকান শনাক্ত করা হয়। এসব দোকানের মালিককে সতর্ক করা হয়েছে। এছাড়া একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















