Dhaka ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডিমলায় অস্তিত্ব সংকটে চার শাখা নদী: পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদের আকুল দাবি মোংলায় ওয়াইল্ডটিম – ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম ভাঙ্গা রিলিং ও সরিয়ে ফেলল স্ল্যাব: সাদারঘর ব্রিজ যেন এক মৃত্যুফাঁদ, বড় দুর্ঘটনার আশঙ্কা ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পুলিশি অভিযানে ধর্ষক মাহাবুল গ্রেফতার মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডাঃ টিপু শিশু মুনতাসির বাঁচতে চায় ছয় অস্ত্রোপাচারের পরও থামেনি নিঃস্ব বাবা লড়াই চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস আগানগর ইস্পাহানি ঘাটে বুড়িগঙ্গায় মালবাহী ট্রাক নিমজ্জিত: উদ্ধার তৎপরতা অব্যাহত

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৩৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি:  পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহম্মেদ সিদ্দিকির সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নি.) মো. শহিউদ্দিন শেখের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানটি পিরোজপুর সদর থানাধীন পিরোজপুর পৌরসভার ওয়েলকাম বাস কাউন্টারের সামনে সড়কে পরিচালিত হয়। এ সময় ৬ কেজি গাঁজাসহ মো. শরীফ মোল্লা (২৬) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. শরীফ মোল্লা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পুলের হাট এলাকার বাসিন্দা। তিনি মৃত আলতাফ মোল্লার ছেলে এবং মাহারুন নেছার সন্তান।
পুলিশ জানায়, জব্দ করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহম্মেদ সিদ্দিকি বলেন, “মাদকের বিরুদ্ধে পিরোজপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ডিমলায় অস্তিত্ব সংকটে চার শাখা নদী: পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদের আকুল দাবি

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

আপডেটের সময়: ০৮:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

পিরোজপুর প্রতিনিধি:  পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহম্মেদ সিদ্দিকির সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নি.) মো. শহিউদ্দিন শেখের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানটি পিরোজপুর সদর থানাধীন পিরোজপুর পৌরসভার ওয়েলকাম বাস কাউন্টারের সামনে সড়কে পরিচালিত হয়। এ সময় ৬ কেজি গাঁজাসহ মো. শরীফ মোল্লা (২৬) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. শরীফ মোল্লা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পুলের হাট এলাকার বাসিন্দা। তিনি মৃত আলতাফ মোল্লার ছেলে এবং মাহারুন নেছার সন্তান।
পুলিশ জানায়, জব্দ করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহম্মেদ সিদ্দিকি বলেন, “মাদকের বিরুদ্ধে পিরোজপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু