Dhaka ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ লামায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লালপুরে ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার ১: মামলা দায়ের গাইবান্ধায় মাদরাসা পরিচালকের বিরুদ্ধে কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পদ্মা ব্যারেজ প্রকল্প আগামী বছর উদ্বোধন: পানি সম্পদমন্ত্রী বাঁশখালীতে অসহায় বৃদ্ধা বিধবার জন্য নির্মিত হলো নতুন ঘর হয় আমি থাকব না হয় হাসপাতালে অনিয়ম দুর্নীতি থাকবে:  স্বাস্থ্যমন্ত্রী ৩৫০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড আত্মপরিচয়ের খোঁজে পৌনে দুই শ বছর

হয় আমি থাকব না হয় হাসপাতালে অনিয়ম দুর্নীতি থাকবে:  স্বাস্থ্যমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেছেন রোগীরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।কোনোভাবেই চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না। হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে  এমন অভিযোগ পান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এতে রোগীদের নিজেদের পকেট থেকে টাকা খরচ হচ্ছে। অথচ রোগীদের চিকিৎসার জন্য সরকার অর্থ দিচ্ছে এবং হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা করার সুযোগ-সুবিধা রয়েছে।

আরও পড়ুনঃ  শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

সাখাওয়াত হোসেন বলেন, মুগদা হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজনীয় সব পরীক্ষা রয়েছে। পরিদর্শনের সময় রোগীদের কাগজপত্র দেখে এবং তাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, অনেক রোগীকে বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হাসপাতালটিকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সম্প্রতি হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এলে তিনি নিজেই সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে রোগীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আরও পড়ুনঃ  দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

হয় আমি থাকব না হয় হাসপাতালে অনিয়ম দুর্নীতি থাকবে:  স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৫:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেছেন রোগীরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।কোনোভাবেই চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না। হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে  এমন অভিযোগ পান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এতে রোগীদের নিজেদের পকেট থেকে টাকা খরচ হচ্ছে। অথচ রোগীদের চিকিৎসার জন্য সরকার অর্থ দিচ্ছে এবং হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা করার সুযোগ-সুবিধা রয়েছে।

আরও পড়ুনঃ  আইনে বাধা নেই এমন সবাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি

সাখাওয়াত হোসেন বলেন, মুগদা হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজনীয় সব পরীক্ষা রয়েছে। পরিদর্শনের সময় রোগীদের কাগজপত্র দেখে এবং তাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, অনেক রোগীকে বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হাসপাতালটিকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সম্প্রতি হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এলে তিনি নিজেই সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে রোগীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান: এলজিআরডি মন্ত্রী